IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> বিনোদন >> অভিনেত্রী সায়নী ঘোষ খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার

অভিনেত্রী সায়নী ঘোষ খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা টলি অভিনেত্রী সায়নী ঘোষ গ্রেপ্তার হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে রোববার বিকেলে আগরতলা থানা পুলিশ গ্রেপ্তার করেন তাকে। এর আগে তাকে দীর্ঘক্ষণ পুলিশি জেরা করা হয়, এরপর গ্রেপ্তার করা হয়।

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক ২৪ ঘণ্টা আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপির তাণ্ডবের অভিযোগ করেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয়েছেন একাধিক তৃণমূল কর্মী এবং নেতা। এই প্রেক্ষিতে টুইট করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সরাসরি আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণ পরেই সায়নীকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, রোববার সকাল থেকেই আগরতলা পূর্ব থানায় ছিলেন সায়নী ঘোষ। তাকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সায়নীর পাশে থাকতে থানাতেই রয়েছেন তৃণমূলের অন্যান্য নেতার নেত্রী সুস্মিতা-সহ প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ ও কুণাল ঘোষ। সায়নীকে না ছাড়া পর্যন্ত থানাতেই থাকবেন বলে জানিয়েছেন তারা।

এদিকে বিজেপি-র বিরুদ্ধে থানায় ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তৃণমূল নেত্রী আগরতলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, ‘হিট অ্যান্ড রান’এর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সায়নী ঘোষকে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতারা আগরতলা মহিলা থানায় ঢোকার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাদের থানায় ডেকে এনে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চলছে। থানায় ডেকে এনে মেরে ফেলার পরিকল্পনা ছিলো বলেও অভিযোগ করেন তিনি। সায়নীর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন বলেও জানান তিনি।

জানা গিয়েছে, আগরতলায় পোলো টাওয়ার হোটেলে হানা দেয় ত্রিপুরার বিপ্লব দেব সরকারের পুলিশ। তৃণমূলের দাবি, মহিলা পুলিশ এসে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে প্রথমে নিয়ে যেতে চায়। সেই সময় বাধা দেন অপর এক তৃণমূল নেতা কুণাল ঘোট। তিনি সাফ জানতে চান, সায়নীকে থানায় নিয়ে যাওয়ার নোটিশ কোথায়? এই নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল নেতার।

সায়নীর বিরুদ্ধে অভিযোগ, গতকাল তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা চলাকালীন গাড়ির মধ্যে বসে বিজেপি সমর্থকদের উত্যক্ত করেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেন সায়নী ঘোষ। আগরতলার যে হোটেলে সায়নী সহ তৃণমূলের অন্যান্য নেতারা রয়েছেন সেখানে এদিন সকালেই হানা দেয় আগরতলা থানার পুলিশ।

তাদের অভিযোগ, সায়নী ঘোষের গাড়ি ধাক্কা মেরেছে এক ব্যক্তিকে। এছাড়াও সভায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে, তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে কিছুক্ষণ আগেই মাথায় হেলমেট পরে বিজেপি কর্মীরা জড়ো হয়েছে পূর্ব আগরতলা থানার বাইরে। দুই দলের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে গেলে তৃণমূল কর্মী সমর্থকদের গাড়ি ভাংচুর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31