IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় ছেলে চেয়ারম্যান, বাবা মেম্বার

বাঘায় ছেলে চেয়ারম্যান, বাবা মেম্বার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে ছেলে রুবেল রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে এবং বাবা আবদুর রহমান দর্জি মেম্বার পদে লড়াইয়ে নেমেছেন।

তারা শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আবদুর রহমান দর্জি চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।

জানা যায়, ১৫টি চর নিয়ে চকরাজাপুর ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদের চৌমাদিয়াচর নিয়ে ২ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫১ ও নারী ভোটার ৩০৫ জন।

আবদুর রহমান দর্জি ২০১৬ সালের ৪ জুন নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বর নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি ২০০৩ সালে এই ওয়ার্ডের মেম্বর ছিলেন।

২০২১ সালের ২৩ ডিসেম্বর নির্বাচনে আবারও তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বর হতে যাচ্ছেন বলে জানা গেছে।

আবদুর রহমান দর্জি বলেন, আমি সবসময় মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি। আমার ওয়ার্ডে কারও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে গিয়ে সমাধান করার চেষ্টা করি। ফলে গত নির্বাচনে আমাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত করেন। এবারেও আশা করছি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হতে যাচ্ছি।

রুবেল রানা বলেন, আমি চেয়ারম্যান পদে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করছি আগামী ২৩ ডিসেম্বর চেয়ারম্যান হিসেবে বিজয়ী হব।

উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, রুবেল রানা চেয়ারম্যান পদে এবং আবদুর রহমান দর্জি মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১১ নভেম্বর চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

চকরাজাপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৭১৩ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৯৫৬ ও নারী চার হাজার ৭৫৪ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31