IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> বিনোদন >> সিনহা জন্মদিনে হবু বরকে পরিচয় করিয়ে দিয়ে ভক্তদের

সিনহা জন্মদিনে হবু বরকে পরিচয় করিয়ে দিয়ে ভক্তদের

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম জন্মদিনে হবু বরকে পরিচয় করিয়ে দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। এবার ভক্তদের নতুন সুখবর দিলেন। নতুন জীবন শুরুর প্রথমেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম ‘পথে হলো দেখা’। গেল শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী।

জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা।

বিদ্যা সিনহা জানান, এই সিনেমায় তার চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতেন চান। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চান।

পরিচালক রায়হান জুয়েল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে। সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।

বিদ্যা সিনহা মিম একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ৪ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান।সেখানে নিজের সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি।

এদিকে, গত ১০ নভেম্বর জন্মদিনে বাগদান সেরেছেন মিম। হবু স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। বাগদানের পর প্রথম দেশের বাইরে যাচ্ছেন মিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news