IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ওমিক্রন সামলাতে প্রস্তুত হচ্ছে দক্ষিণ আফ্রিকা

ওমিক্রন সামলাতে প্রস্তুত হচ্ছে দক্ষিণ আফ্রিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেছেন যে, তার দেশ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দ্বারা শুরু হওয়া চতুর্থ ঢেউ সামলানোর প্রস্তুতি নিচ্ছে। খবর আল জাজিরার।

করোনা ভাইরাসের নতুন এই ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টের প্রভাবে দেশটিতে সংক্রমনের হার এবং হাসপাতাল গুলোতে নতুন করে রোগী ভর্তি বাড়তে থাকায় দেশটির হাসপাতালগুলো নতুনভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে।

সোমবার রামাফোসা তার এক বিবৃতিতে বলেন, “কোভিড-১৯ সংক্রমণের চতুর্থ ঢেউয়ের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা এমন সংক্রমণের হার অনুভব করছি যা মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা দেখিনি।“

গত সপ্তাহে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় দৈনিক কোভিড-১৯ সংক্রমণ ১৬ হাজারের চেয়েও বেশি এবং সোমবারে যা প্রায় ২৩০০ থেকেও বেড়েছে। করোনার নতুন ঢেউয়ের সংক্রমণের বৈশ্বিক সতর্কতা জারির পর গতমাসে প্রথম দক্ষিণ আফ্রিকাতে ওমিক্রন শনাক্ত হয়।

দেশটির রাষ্ট্রপতি বলেন, সংক্রমণের এই হার প্রত্যাশিতই ছিলো। তিনি একটি সাপ্তাহিক নিউজলেটারে বলেন, “ওমিক্রন দেশটির নয়টি প্রদেশে বেশি ছড়িয়ে পড়ছে।“ তিনি দেশটির অধিক জনগণকে কোভিড-১৯ এর টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রামাফোসা আরও বলেন, “আমাদের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের জন্য সবার টিকা নেওয়া অপরিহার্য। কারণ যত বেশি মানুষ টিকা নিবে তত বেশি অর্থনৈতিক ক্ষেত্রের কাজ এগিয়ে নেওয়া যাবে। তিনি আরও যুক্ত করেন যে, দেশে এখনও পর্যাপ্ত করোনা টিকার ব্যবস্থা রয়েছে।

আওয়ার ওয়ার্ড ইন ডাটা ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার ২৫ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছে। যেখানে ৪.৭ শতাংশ মানুষ সিঙ্গেল ডোজ পেয়েছে।

রাষ্ট্রপতি আরও বলেন, করোনার সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির হারের উপর আমরা গভীরভাবে নজর রাখছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31