IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে কঠোর জবাব দেওয়া হবে

ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে কঠোর জবাব দেওয়া হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে আক্রমণ হলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে, এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রুশ প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের এটিই প্রথম ভার্চ্যুয়াল বৈঠক।

ইউক্রেন ইস্যুতে মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় পুতিনকে সতর্ক করে দেন বাইডেন। তবে ইউক্রেনে আক্রমণের ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন পুতিন।

ইউক্রেন ইস্যুতে মাসখানেক ধরে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বন্দ্ব চলছে। বিশেষ করে সীমান্তে রুশ সেনা মোতায়েনের পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। এ বিষয়ে মস্কোকে হুমকি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো।

এমন পরিস্থিতিতেই দুই পরাশক্তি দেশের নেতা ভার্চুয়ালি বৈঠকে বসেন। বৈঠকে বাইডেন ইউক্রেন প্রসঙ্গে পুতিনকে কড়া ভাষায় কথা বলেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন।

বৈঠকে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনার পাশাপাশি সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলেন ধরেন।

এই দুই নেতার প্রায় দুই ঘণ্টার আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বলেন, ‘প্রয়োজনে কঠোর জবাব দিতে প্রস্তুত আছে ওয়াশিংটন। বিশেষ করে ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলে নেওয়ার সময় যা করিনি আমরা তা এখন করতে প্রস্তুত’।

সীমান্তে রাশিয়ার হাজার হাজার সেনা মোতায়নের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মস্কোর ওপর ‘দৃঢ় অর্থনৈতিক ও অন্যান্য পদক্ষেপ’ নেওয়ার হুমকি দেন বাইডেন।

কিয়েভ দাবি করে আসছে, ইউক্রেনের সীমান্তের কাছাকাছি কয়েকটি এলাকায় প্রায় ৯৪ হাজারের মতো রুশ সেনা অবস্থা করছে। ফলে যেকোনও সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

তবে সংঘাতের আশঙ্কা কমাতে এবং কূটনৈতিক পথে ফিরে আসতে রাশিয়ার প্রতি আহ্বানও জানান বাইডেন।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31