IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিতগোদাগাড়ীতে কুকুরের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদনরাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলীফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননা
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> মহাবিশ্বের ভোরের ঝলক দেখাবে ওয়েব টেলিস্কোপ

মহাবিশ্বের ভোরের ঝলক দেখাবে ওয়েব টেলিস্কোপ

ধূমকেতু নিউজ ডেস্ক : জেমস ওয়েব টেলিস্কোপ গভীর মহাশূন্যে দৃষ্টি ফেলে কোটি কোটি বছর অতীতের মহাবিশ্বের সৃষ্টির সূচনায় প্রাচীনতম ছায়াপথগুলো তৈরির শুরুতে মহাজাগতিক ভোরের স্পস্ট ঝলক দেখার সুযোগ করে দেবে।

নাসা বলেছে, এটি হবে মহাকাশে পাঠানো সবচেয়ে বড় এবং এযাবতকালের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। হাবল টেলিস্কোপের কার্যকাল শেষে অবসরে যাওয়ায় জেমস ওয়েব টেলিস্কোপ সেখানে প্রতিস্থাপিত হবে। আগামী ২২ ডিসেম্বর জেমস ওয়েব টেলিস্কোপের উৎক্ষেপণের কথা রয়েছে। এই টেলিস্কোপ মহাশূন্যে এতো গভীরে এবং সময়ের কয়েক বিলিয়ন বছর অতীতের ঘটনা পর্যবেক্ষণ করবে যা অতীতে কখনো সম্ভব হয়নি।

মহাবিষ্ফোরণের মাত্র কয়েকশ’ মিলিয়ন বছর পরে মহাবিশ্বের যৌবন কালের ঘটনা ও পটভূমি এই টেলিস্কোপ মানুষের সামনে তুলে ধরবে।

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের ইন্সট্রুমেন্ট সিস্টেম ইঞ্জিনিয়ার বেগোনিয়া ভিলা এক ব্রিফিংয়ে বলেন, ‘বিজ্ঞানের খুব উচ্চ লক্ষ্যের কথা মাথায় রেখে’ ওয়েব টেলিস্কোপ ১৩.৫ বিলিয়ন বছর পেছনে ফিরে তাকাবে, যখন মহাবিশ্বের ছায়াপথগুলো বিবর্তিত হয়েছিল।

তিনি বলেন, আমাদের এই পর্যবেক্ষণের লক্ষ্য হচ্ছে, ‘আমরা আজ যে ধরণের ছায়াপথে বাস করি, এ পর্যায়ে পৌঁছাতে ছায়াপথগুলো কীভাবে বিবর্তিত হয় এবং বিকশিত হয়’ তা পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রথম নক্ষত্রগুলোর দিকে দৃষ্টি দেয়া এবং পানি, কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো উপাদানগুলো শনাক্ত করা যে গুলো প্রাণের সৃষ্টির ইঙ্গিত দেয়।’

মহাকাশের দিকে আরো দূরে তাকানোর অর্থ হল সময়ের সাথে সাথে আরো পিছনের দিকে তাকানো। আলোর ভ্রমণ গতিতে অতীতের দিকে দৃষ্টি ফেলা, যেমন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট সময় লাগে।

হাবল টেলিস্কোপ মহাবিশ্বেও ১৩.৪ বিলিয়ন অতীত সীমায় প্রচীনতম ছায়াপথ ‘জিএন-জেড ১১’তে দৃষ্টি ফেলেছে।

হাবল টেলিস্কোপ ১৯৯০ সালে মহাকাশে পাঠানো হয়। এই টেলিস্কোপ ভিজিবল লাইট ধরতে পারতো, কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ ইনফারেড লাইট ধারণ করতে পারবে। এতে এই টেলিস্কোপের পর্যবেক্ষণ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কয়েকবার উৎক্ষেপণের সময় পরিবর্তনের পর এবার ২২ ডিসেম্বর এই টেলিস্কোপের উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি যৌথভাবে জেমস ওয়েব টেলিস্কোপ তৈরি করেছে।

এই টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের শুরুতে বিবর্তনের ইতিহাস জানা যাবে। যখন মহাবিশ্বে প্রথম আলো জ্বলে উঠেছে এবং প্রথম নক্ষত্রগুলোর গঠন শুরু হয়েছে।

প্রথম জিএন-জেড ১১ ছায়াপথ শনাক্তকারী সুইস জ্যোতিপদার্থ বিজ্ঞানী পাসকাল ওয়েচ বলেছেন, মহাবিষ্ফোরণের পরে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয় এবং মহাজাগতিক অন্ধকার যুগে প্রবেশ করে। সেখানে মহাশূন্য হাইড্রোজেন ও হিলিয়ামের একটি গ্যাসীয় মাধ্যম তৈরি হয়, যা মহাবিশ্বকে অস্বচ্ছ করে তোলে। এ অবস্থা শত শত মিলিয়ন বছর ধরে চলতে থাকে যতক্ষণ না প্রথম নক্ষত্রগুলো তৈরি শুরু হয়। এ সময় দৈত্যাকার নক্ষত্র তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। যা আমাদের সূর্যের চেয়ে ৩০০ গুণের বেশি বড়। জেমস ওয়েব টেলিস্কোপ প্রথম ছায়াপথগুলো আমাদের নজরে আনবে, যা থেকে দ্বিতীয় প্রজন্মের নক্ষত্রের জন্ম হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031