IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিতগোদাগাড়ীতে কুকুরের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদনরাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলীফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননা
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ফেইসবুক অ্যাকাউন্ট লক হলে আর চিন্তা নেই!

ফেইসবুক অ্যাকাউন্ট লক হলে আর চিন্তা নেই!

ধূমকেতু নিউজ ডেস্ক : বন্ধুমহলের আপডেট পেতে তরুণরা এখন ভার্চুয়াল ওয়ালেই বেশি বিশ্বাসী। যার আদর্শ উদাহরণ বিশ্বজুড়ে বাড়তে থাকা ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা। কিন্তু হঠাৎ করে যদি ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যায়! কিংবা কোনভাবেই ফেসবুক ব্যবহার করতে না পারেন, তাহলে? সম্প্রতি অনেকেই এই সমস্যায় পড়ছেন। কিন্তু সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না। তবে এখন আর চিন্তা নেই। এবার লাইভ চ্যাট সাপোর্ট সিস্টেমের মাধ্যমেই জানানো যাবে এই অভিযোগ।

বছর শেষে নতুন এই ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অর্থাৎ ফেইসবুক।। আমেরিকাতে ইংরাজি-ভাষীদের জন্য প্রথমে এই ফিচারটি চালু হচ্ছে। সন্দেহজনক কার্যকলাপ কিংবা নিয়মভঙ্গের জন্য যে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে, তারা এবার থেকে লাইভ চ্যাটের মাধ্য়মেই নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আপাতত পরীক্ষামূলক ভাবে লাইভ চ্যাট ফিচার শুরু হয়েছে। প্রথমে আমেরিকার ইউজাররা এর সুবিধা পেলেও আগামিদিনে বিশ্বব্যাপী গ্রাহকরা এই পরিষেবা পাবে।’’

প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নিয়মিত নানা নতুন নতুন ফিচার আনছে মেটা। এতদিন প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি যোগাযোগের কোনও ব্যবস্থা ছিলোনা। এই প্রথম গ্রাহকদের অ্যাকাউন্ট সংক্রান্ত সাহায্যের জন্য শুরু হচ্ছে লাইভ চ্যাট ফিচার। এই ফিচারের মাধ্যমে ফেইসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তরও পাবেন ব্যবহারকারীরা।

এই ফিচারের পাশাপাশি এখন থেকে আরও কিছু অতিরিক্ত সেবা পাবেন গ্রাহকরা। ইতোমধ্যে কোন গ্রাহককে ব্লক করা, নতুন অ্যাকাউন্ট তৈরি করা, নিজের পোস্ট যাতে অপছন্দের লোকেরা দেখতে না পান- এই ফিচারগুলিও আপডেট হচ্ছে। সব মিলিয়ে এখন ফেইসবুক প্ল্যাটফর্ম ব্যবহার হবে আরও বেশি নিরাপদ ও সহজ।

সূত্র: সংবাদ প্রতিদিন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031