IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ফেইসবুক-এ আনফ্রেন্ড কে করল? জানুন সহজেই

ফেইসবুক-এ আনফ্রেন্ড কে করল? জানুন সহজেই

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেইসবুক এখন প্রায় সকলের নিত্যদিনের সঙ্গী। আট থেকে ৮০ প্রায় সকল স্মার্টফোন ব্যবহারকারী এখন রয়েছেন সোশাল মিডিয়ায়ও। কেউ নতুন বা কেউ দীর্ঘদিন ধরে। যারা তুলনামূলক বেশি দিন ধরে ফেইসবুক ব্যবহার করছেন তাদের ফেইসবুক ফ্রেন্ডের সংখ্যা তুলনামূলক বেশি। ফলে বোঝা সম্ভব হয়না সেই তালিকায় থাকা কোনও বন্ধু আপনাকে আনফ্রেন্ড করে দিলো কিনা?

কিন্তু কীভাবে বুঝবেন? জেনে নিন সহজ পদ্ধতি-

ফেইসবুকের সরাসরি কোনও নোটিফিকেশন পদ্ধতি নেই, যার মাধ্যমে আপনি জানতে পারবেন কে আপনাকে আনফ্রেন্ড করল। তবে নীচে দেওয়া ৩টি পদ্ধতির মাধ্যমে আপনি জানতে পারবেন পুরো বিষয়টি।

যদি কেউ আপনাকে আনফ্রেন্ড করে দেয় তাহলে আপনি যে তাদের কোনও পোস্ট দেখতে পাবেন না এমনটা নয়। কারণ যে কোন ফেইসবুক ব্যবহারকারীর পাবলিক পোস্ট আপনি দেখতে পাবেন। অনেক সময় আপনার এবং যে আপনাকে আনফ্রেন্ড করেছে সেই বন্ধুর মিউচুয়াল ফ্রেন্ড সেই পোস্ট শেয়ার করতে পারে।

এক্ষেত্রে কোনও পোস্ট দেখার সময় লক্ষ্য করুন ওই পোস্টে একদম উপরে বাঁদিকের কোনে কী আইকন দেখাচ্ছে। যদি মানুষের আইকন দেখায় তাহলে বুঝবেন ওই পোস্টটি প্রাইভেট এবং বন্ধু রয়েছেন বলেই আপনি পোস্টটি দেখতে পাবেন। এবং যদি গ্লোবের আইকন দেখেন তাহলে বুঝতে হবে সেটি পাবলিক পোস্ট। যদি আপনি কোনও ব্যক্তির শুধুমাত্র পাবলিক পোস্টগুলিই শুধুমাত্র দেখতে পান তাহলে সম্ভবত ওই ব্যক্তি আপনাকে আনফ্রেন্ড করেছে বা বন্ধু তালিকায় নেই। এবং সেকারণে শুধুমাত্র পাবলিক পোস্টই দেখতে পাচ্ছেন এবং প্রাইভেট পোস্ট দেখতে পাচ্ছেন না।
প্রয়োজনে সেই ব্যক্তির ফেসবুক প্রোফাইল চেক করতে পারেন। তাহলে বুঝতে পারবেন আপনার সঙ্গে ওই ব্যক্তির বন্ধুত্ব রয়েছে কিনা।

যদি কোনও ব্যক্তির প্রোফাইলে গিয়ে দেখেন সেখানে Add Friend অপশন দেখাচ্ছে তাহলে বুঝবেন ওই ব্যক্তির সঙ্গে আপনার বন্ধুত্ব নেই। অথবা অতীতে থাকলেও আপনাকে আনফ্রেন্ড করে দিয়েছে।

আপনার ফ্রেন্ড লিস্ট থেকেও দেখতে পারেন কোনও ব্যক্তির সঙ্গে আপনার বন্ধুত্ব রয়েছে কিনা। কারণ, আপনার ফ্রেন্ড লিস্ট খুললে দেখতে পাবেন আপনার প্রোফাইলে থাকা সব বন্ধুর নাম। সেখানে কোনও ব্যক্তির নাম দিয়ে সার্চ করুন। যদি তাদের নাম না দেখায় তাহলে বুঝতে হবে আপনি যাকে খুঁজছেন তিনি আপনার বন্ধু তালিকায় নেই।

সূত্র: এই সময়

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031