IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রি
Home >> টপ নিউজ >> প্রবাস >> সৌদিতে নারী-পুরুষ নাচ-গানের জমজমাট আসর

সৌদিতে নারী-পুরুষ নাচ-গানের জমজমাট আসর

ধূমকেতু নিউজ ডেস্ক : রক্ষণশীল রাষ্ট্র সৌদি আরবে প্রকাশ্যে নাচ-গান অনেকটা বিরল। এরমধ্যে রাজধানী রিয়াদে চার দিনব্যাপী এমডিএলবিস্ট সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যাল যেন সেই চিত্র পাল্টে দিলো। নারী-পুরুষ নির্বিশেষে নাচ-গানের জমজমাট আসরে মেতে ওঠেন। এটি ছিল এ উৎসবের দ্বিতীয় আসর।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান বিরতীহীনভাবে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হয়ে রবিবার রাতে শেষ হয়। জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা এ অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছেন। রিয়াদের মরুভূমিতে নেচে-গেয়ে তাদের সঙ্গ দিয়েছেন নারী-পুরুষ সবাই।

জাঁকজমকপূর্ণ এ উৎসবে পূর্ণ সমর্থন, সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ছিল সৌদি রাজপরিবারের। বিশ্বের বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় সব তারকা সংগীত উৎসবে যোগ দেন। টিয়েস্তো, মার্টিন গ্যারিক্স, ডেভিড গুয়েটার মতো তারকারাও ছিলেন। এ ছাড়া বিশ্বের জনপ্রিয় সব ডিজে (ডিস্ক জকি) উৎসবের মঞ্চ মাতিয়েছেন।

ডিজে ডেভিট গুয়েটা বলেন, প্রথমবারের মতো (সৌদি আরবে) সবাই একসঙ্গে নাচার সুযোগ পেয়েছিল। এ ছাড়া সৌদি আরবের জন্য এটা ঐতিহাসিক একটা ঘটনা। এমন ঐতিহাসিক একটি মুহূর্তের অংশ হতে পেরে আমি আনন্দিত।

অনুষ্ঠানের শেষে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছেন, এ উৎসবে প্রায় সাত লাখেরও বেশি মানুষের আগমন ঘটে।

সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল শেখ বলেছেন, চার দিনে সাত লাখ ৩২ হাজার মানুষ এই ইভেন্টে এসেছিলেন। এটি বিশ্বের বৃহত্তম সঙ্গীত উৎসবগুলির মধ্যে একটি।

২০১৯ সালে শুরু হওয়ার পর থেকে উৎসবটি প্রচুর ভিড়ের সাক্ষী হয়েছে। উৎসবে যোগদানকারী এক সৌদি নারী বলেন, ‘আমরা রিয়াদে-এর আগে এমন কিছু দেখিনি – ভিড়, গান, ভিআইপি রুম, রাজ্যের জন্য অপ্রচলিত পোশাক।’

২০১৭ সালে সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উত্থান বেশ কয়েকটি সংস্কারের সূচনা করেছে। এই উৎসব তার মধ্যে একটি।

রক্ষণশীল উপসাগরীয় রাজ্যে একটি সামাজিক পরিবর্তনের মধ্যে রয়েছে মহিলাদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং মিশ্র-লিঙ্গের কনসার্ট এবং অন্যান্য অনুষ্ঠানের অনুমতি দেয়া।

সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন, বিনোদন এবং ক্রীড়া খাতে প্রচুর বিনিয়োগ করছে সৌদি আরব।

নাম প্রকাশ না করার শর্তে একজন সৌদি তরুণী বলেন, আমরা সঙ্গীত, বিনোদন, চলচ্চিত্র, হাসি এবং আউটিংয়ের জন্য তৃষ্ণার্ত। আমরা যেন আমাদের দেশকে নতুন করে আবিষ্কার করছি। এটি আমাদেরকে খুব আনন্দিত করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31