IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আলোচনায় পুতিন-তোকায়েভ

আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আলোচনায় পুতিন-তোকায়েভ

ধূমকেতু নিউজ ডেস্ক : কাজাখস্তানে চলমান সহিংসতা মোকাবেলা এবং দেশটিতে আইন-শৃঙ্খলা পুনর্বহাল করার উপায় নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভ। সব জ্বালানির দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ার পর দেশটিতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এ পর্যন্ত অন্তত ১৮ পুলিশসহ বহু মানুষ মারা গেছে।

গতকাল (শনিবার) এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, কাজাখস্তানের চলমান অস্থিরতা নিয়ে দুই নেতা টেলিফোনে দীর্ঘসময় ধরে আলোচনা করেন। কাজাকিস্তানের আইন শৃঙ্খলা পুনর্বহালের বিষয় নিয়ে মূলত তারা মতবিনিময় করেন। টেলিফোন সংলাপে তোকায়েভ পুতিনকে দেশের বিস্তারিত পরিস্থিতি জানান। তিনি জানিয়েছেন ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসছে।

কাজাখ পরিস্থিতি নিয়ে অব্যাহত যোগাযোগে থাকায় বিষয়ে দুই প্রেসিডেন্ট সম্মত হন এবং কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও’র নেতাদের সমন্বয়ে শিগগিরি একটি ভিডিও কনফারেন্স আয়োজনের বিষয়ে পুতিন ও কাজাখ প্রেসিডেন্ট একমত হন। কাজাখস্তানের চলমান অশান্ত পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে এই সামরিক জোটের সহযোগিতার জন্য তোকায়েভ পুতিনকে ধন্যবাদ জানান।

কাজাখস্তানের পশ্চিমাঞ্চলীয় মানগিস্তাওয়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ওপর থেকে মূল্য নিয়ন্ত্রণ তুলে নিলে গ্যাসের দাম কয়েকদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে সেখানে রোববার থেকে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয় এবং দেশের অন্যান্য অঞ্চলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বুধবার প্রেসিডেন্ট তোকায়েভ দেশে দুই সপ্তাহের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেন যার মধ্যে কারফিউ জারি করা হয় এবং সমাবেশ নিষিদ্ধ ও সব ধরনের আন্দোলন কর্মসূচির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ওইদিন শেষবেলায় মন্ত্রিসভা পদত্যাগ করে এবং প্রেসিডেন্ট তোকায়েভ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন। একই সঙ্গে তিনি এলপিজির দাম নিয়ন্ত্রণ এবং ডিজেল-পেট্রোলসহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ সমস্ত পণ্যের সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31