IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> সৌদিতে নতুন নির্দেশনা ওমরাহ পালনে

সৌদিতে নতুন নির্দেশনা ওমরাহ পালনে

ধূমকেতু নিউজ ডেস্ক : পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। কর্তৃপক্ষ বলছে, একাধিক বার ওমরাহ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে। সম্প্রতি জারি করা এ নির্দেশনা বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য। দেশটিতে গত কয়েকদিনে সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে ওমরাহ পালন করতে আসা মুসল্লিরা দেশটিতে ৩০ দিন থাকার অনুমতি পাবেন। এক্ষেত্রে তাদের কিছু শর্তও পূরণ করতে হবে বলে সৌদির ওকাজ পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্য দেশ থেকে সৌদি আরবে হজ করতে আসা মুসল্লিদের বয়স ১২ বা তার বেশি হতে হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, একবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। এছাড়া স্বাস্থ্য অ্যাপ তাওয়াক্কলনায় টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির ওকাজ পত্রিকা বলছে, বিদেশি মুসলমানরা ৩০ দিনের অবস্থানের মধ্যে সর্বোচ্চ তিনবার ওমরাহ পালন করতে পারবেন।

এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রায় সাত মাস পর পুনরায় ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ওমরাহ পালন বন্ধ রাখা হয়।

গত মাসে ঘরে এবং বাইরে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ পুনরায় জারি করে সৌদি আরব। সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31