IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্প
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> ইউটিউব চ্যানেলে জমি দেখিয়ে প্রতারণা

ইউটিউব চ্যানেলে জমি দেখিয়ে প্রতারণা

ধূমকেতু নিউজ ডেস্ক : সাইবার অপরাধীদের প্রতারণায় বাদ যায়নি ইউটিউব চ্যানেলও। জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যমটিতে লোভনীয় সব ভিডিওর ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল প্লাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষদের জ্ঞানের অভাব, সরলতা ও অতিমাত্রায় লোভের কারণেই প্রতারকরা সুযোগ পাচ্ছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, বিকাশের মাধ্যমে প্রতারণার হাজারো অভিযোগ এমনিতেই আছে তাদের কাছে। এর মধ্যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখিয়ে, ফ্লাট বা জায়গা বিক্রির কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে। টাকা হাতানোর পর বন্ধ করে দেওয়া হচ্ছে চ্যানেল।

গাজীপুরের ফার্নিচার ব্যবসায়ী মতিউর রহমান। শখ করেছেন একটা ফ্লাট বা জায়গা কেনার। খোঁজ খবরও নিচ্ছিলেন। হঠাৎ একদিন ইউটিউবে ভিডিও দেখার সময় ‘জায়গা কেনাবেচা’ নামের একটি চ্যানেল নজর কাড়ে তার। ৩ লাখ সাবস্ক্রাইবার দেখে আস্থা জন্মায় তার। চ্যানেলটিতে দেখানো হয় বিভিন্ন এলাকায় ঘুরে কম দামে ভালো জায়গা বিক্রির ভিডিও। এর মধ্যে ধানমন্ডি গুলশানের মতো ভিআইপি এলাকায় ২০/৩০ লাখ টাকার ফ্ল্যাটের ভিডিও আছে! স্বভাবতই লোভে পড়েন মতিউর।

ভিডিওতে থাকা নম্বরে যোগাযোগ করেন। চ্যানেলের মালিক জহুরুল ইসলামসহ আরও ৭/৮ জনের সঙ্গে পরিচয় হয়। তারাও অল্প দামে ভালো ফ্ল্যাটের সন্ধানে ছিলেন।

রাজধানীর উত্তরায় কাজ চলা এমন এক ফ্ল্যাটের একাধিক ভিভিও তাদের দেখানো হয়। পছন্দ হয় তাদের। তিন দিন পর কাগজপত্র তৈরি করার নাম করে বিকাশে তাদের সবার কাছে থেকে ২৫ হাজার করে টাকা নেন জহুরুল ও তার লোকজন। এরপর বুকিং, ভালো বেসিং, ভালো স্টাইলস দেওয়ার নাম করে বিকাশে আরও টাকা নেন জহুরুল।

এভাবে কেটে যায় ছয় মাস। ফ্লাটের দেখা আর পাওয়া যায় না। হঠাৎ একদিন চ্যানেলটিও আর খুঁজে পাওয়া যায় না। মতিউর বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপর অভিযোগ করেন সিআইডিতে।

একই ধরনের ঘটনা ঘটে সরকারি ব্যাংকের চাকরিজীবী আকাশ খানের সঙ্গে। ‘শখের জায়গা-শখের বাড়ি’ নামের চ্যানেল থেকে নম্বর নিয়ে যোগাযোগ করেন আশিকুর রহমানের সঙ্গে। তাকে মিরপুর ও কেরানীগঞ্জের দুটি জায়গা দেখানো হয়। প্রাথমিক কথাবার্তার পর জমির কাগজপত্র ঠিক করার কথা বলে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেয় প্রতারক। জায়গা পছন্দ হয়েছিল তাই টাকা দেন আকাশ। পরের ৬ মাস এমন আরো অনেক ভিডিও ওই চ্যানেলে আপলোড হয়। পরে ওই চ্যানেলটিও আর খুঁজে পাওয়া যায়নি।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারে এমন বেশ কয়েকজন ভুক্তভোগী যোগাযোগ করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে আমরা এই প্রতারক চক্রদের বিরুদ্ধে অভিযান চালাই। জহুরুল ও আকাশকে তাদের সহযোগীসহ গ্রেফতার করতে সক্ষম হই।

সিআইডির সদর দফতর সূত্র বলছে, এ বছরের ৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সাইবার পুলিশ সেন্টারের ফেসবুক পেজে ১৭ হাজার ৭০৩টি অভিযোগ এসেছে। বিকাশের মাধ্যমে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন এমন অভিযোগ এসেছে ১৮৫টি। এর মধ্যে ইউটিউবে ভিডিও দেখিয়ে প্রতারণার সংখ্যা এক তৃতীয়াংশ।

অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, বেশি সাবস্ক্রাইব আছে এমন ইউটিউব চ্যানেল ক্ষেত্রবিশেষে ৫০ হাজার টাকা দিয়েও কিনে নেয় প্রতারকরা। পরে ওই চ্যানেলে তারা বিভিন্ন জায়গার ভিডিও করে বেড়ান। অস্বাভাবিক কম দামের ফ্ল্যাট দেখান। তিন লাখ মানুষ যদি চ্যানেল ফলো করে এর মধ্যে শ’খানেক সরলমনা মানুষ এমনিতেই পেয়ে যায় প্রতারকরা।

এরপর কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে জায়গা দেখানো বা কাগজপত্র ঠিক করে দেওয়ার কথা বলে বার বার বিকাশের মাধ্যমে টাকা নেয়। কিন্তু কখনো সামনে আসে না। ফ্ল্যাট যারা কিনবেন, তারা ১০/২০ হাজার টাকা দিতেও সচরাচর আপত্তি করে না। এভাবে শত মানুষের কাছে থেকে লাখ টাকা হাতানো তাদের জন্য সহজ হয়ে যায়।

সিআইডির পরামর্শ
সিআইডির কর্মকর্তারা বলছেন, বিকাশের মাধ্যমে মানুষ নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। কাউকে বলা হচ্ছে ভুল করে টাকা চলে গেছে, কাউকে বলছে বিকাশের পিন কোড বদলাতে হবে। এবার ইউটিউবের ভিডিও দেখিয়েও প্রলোভনে ফেলে টাকা নিচ্ছে অনেকে। এসব ক্ষেত্রে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সিআইডির সঙ্গে যোগাযোগ করবেন। সিআইডি আগে বিকাশের সঙ্গে কথা বলে একাউন্ট বন্ধ করে দেবে। পরে ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেবে।

সিআইডি বলছে, এ ক্ষেত্রে নিজের লোভ সংবরণও জরুরি। অনলাইন প্লাটফর্মে লেনদেনে জড়ানোর আগে প্রযুক্তি ভালো বোঝে এমন কারোর পরামর্শ নিলেও ভালো।

সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে সাইবার পুলিশ সেন্টারের ০১৩২০০১০১৪৮ নম্বরটি ২৪ ঘণ্টাই চালু থাকে। একজন এসআই পদমর্যাদার কর্মকর্তা এর দায়িত্ব পালন করেন। তাছাড়া Cyber Police Centre, CID Bangladesh নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজও আছে। সেখানেও অভিযোগের মেসেজ পাঠানো যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031