IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিতগোদাগাড়ীতে কুকুরের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদনরাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলীফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননা
Home >> টেক ওয়ার্ল্ড >> বাংলাদেশ হবে সাইবার সিকিউরিটি প্রোভাইডিং হাব: পলক

বাংলাদেশ হবে সাইবার সিকিউরিটি প্রোভাইডিং হাব: পলক

ধূমকেতু নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশকে ভবিষ্যতে বিশ্বের সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হিসেবে গড়ে তোলা হবে।

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশ ৭৩ তম স্থান থেকে ৮ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উন্নীত হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তরুণ মেধাবীদের সে ভাবে তৈরি করা হবে।

জুনাইদ আহমেদ পলক আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে আইডিয়া ফ্লোর মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা অর্জনের লক্ষ্যে আয়োজিত “জাতীয় সাইবার ড্রিল-২০২০” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্ট “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০” উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করে।

পলক দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে বলেন, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগ কাজ করছে। তিনি বলেন, দেশের ব্যাংকিং, হেলথ, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে দেশে ১ হাজার সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করা হবে। এর মাধ্যমে সাইবার সিকিউরিটিতে বাংলাদেশের মেধাবী সাইবার নিরাপত্তা কর্মীরা বিশ্বে অবদান রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে বসেই বিপুল বৈদেশিক মুদ্রা আয় করবে।

তিনি বলেন, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অবদান রাখার মতো আগামীতে বিশ্বকে সাইবার ঝুঁকিমুক্ত রাখবে বাংলাদেশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি’র মহাপরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।

জাতীয় সাইবার ড্রিল ২০২০ এ সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কোম্পানি থেকে ও স্বতন্ত্র ভাবে ২৩৩টি দলে ১ হাজার জনের অধিক অংশগ্রহণ করে।

সাইবার ড্রিল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অনিমেষ খাসকেলের নেতৃত্বে সিলিকনবিটস, দ্বিতীয় মো. রাসেল ভূইয়ার নেতৃত্বে দ্যা ইনফিনিটি বাইটস এবং তৃতীয় মো. খতিব আল ফাহাদের নেতৃত্বে হেইমডাল।
পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031