IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> করোনা ভ্যাকসিনের ভুয়া অ্যাপ সম্পর্কে সতর্ক করল ভারত

করোনা ভ্যাকসিনের ভুয়া অ্যাপ সম্পর্কে সতর্ক করল ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে করোনা ভ্যাকসিন পেতে সম্প্রতি একটি অ্যাপ তৈরি করা হয়েছে। কিন্তু এ অ্যাপটি প্লে স্টোরে এখনও আসেনি। তবে একটি অ্যাপ পাওয়া যাচ্ছে, সেটি ভুয়া। ভারত সরকার এ অ্যাপ ডাউনলোড করতে নিষেধ করেছে।

জানাগেছে, অ্যাপ স্টোরেই রয়েছে ‘CoWIN’-নামের একটি ভুয়া অ্যাপ। এরই মধ্যে অ্যাপটি নিয়ে হানা দিয়েছে জালিয়াতরা। ভুয়া অ্যাপ তৈরি করে বিভ্রান্তির সৃষ্টি করেছে তারা।

এই জালিয়াত চক্রের উদ্দেশ্য আসলে কী তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে কোনো বড় চক্রান্ত করার পরিকল্পনা নিশ্চই রয়েছে।

তাই বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করে ঘোষণা করা হয়, ‘সরকারের আসন্ন অফিসিয়াল প্ল্যাটফর্মের অনুরূপ বেআইনি অ্যাপ তৈরি হয়েছে। কেউ যেন এর ফাঁদে পা না দেয়। এই অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাপ স্টোরে রয়েছে’।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইটে উল্লেখ আছে, এই অ্যাপ ডাউনলোড করে ভুলেও নিজের ব্যক্তিগত তথ্য কেউ শেয়ার করবেন না। এতে আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে। MoHFW অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপের লঞ্চ সংক্রান্ত সমস্ত তথ্য দেয়া হবে। ভারতের মানুষ সেই অনুসারে অ্যাপ ডাউনলোড করে যেন তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করে।

উল্লেখ্য, ভারতে করোনা ভ্যাকসিনের জন্য তৈরি অ্যাপের নাম কো-উইন (Co-WIN)। পুরো নাম কোভিড ভ্যাকসিন ইন্টালিজেন্স নেটওয়ার্ক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেককে রেজিস্ট্রেশন করতে হবে।

এই অ্যাপে এখনও কাজ করছে স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তরা। জানা গিয়েছে অ্যাপে থাকবে ৪টি মডেল। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। দিতে হবে পরিচয়পত্রের প্রমাণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031