IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রীরাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
Home >> টেক ওয়ার্ল্ড >> হোয়াটসঅ্যাপ চ্যাট যেভাবে টেলিগ্রামে ট্রান্সফার করা যাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট যেভাবে টেলিগ্রামে ট্রান্সফার করা যাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনা হবে, এমন ঘোষণার পরই বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন মানুষজন। বদলে মাথা তুলে দাঁড়াতে শুরু করে টেলিগ্রাম। হোয়াটসঅ্যাপ পরে হাজার প্রচেষ্টা করলেও আজ বহু মানুষ এই অ্যাপ ছেড়ে চলে গিয়েছেন এবং বিকল্প হিসেবে টেলিগ্রাম ব্যবহার শুরু করেছেন।

ওয়ার্ক ফ্রম হোমের জন্য হোয়াটসঅ্যাপ-এ বহু গুরুত্বপূর্ণ তথ্য সঞ্চয় করে রাখা থাকে বিভিন্ন গ্রুপ বা লিংক থেকে। আর তাছাড়াও বহু এমন জিনিস এই মেসেজিং অ্যাপের চ্যাট সেকশনে থাকে, যা অনেক সময়ে কাজে লাগে।

ফলে হঠাৎ করে এই মেসেজিং অ্যাপ ছেড়ে চলে গেলে অনেকেরই সমস্যা হতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপ ছেড়ে যারা চলে যাচ্ছেন, তাদের জন্য নতুন ফিচার এনেছে টেলিগ্রাম। এই মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে আসা প্রত্যেককে সোজাসুজি হোয়াটসঅ্যাপ চ্যাট এই অ্যাপে আনার সুযোগ দিচ্ছে।

হোয়াটসঅ্যাপ-এর মেসেজ টেলিগ্রাম অ্যান্ড্রয়েডে আনার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ করতে হবে। প্রথমেই হোয়াটসঅ্যাপ-এ নির্দিষ্ট চ্যাটটি খুলতে হবে। এবং ডান দিকের উপরের তিনটি ডটে ক্লিক করতে হবে। এক্সপোর্ট চ্যাট অপশনে ক্লিক করতে হবে ও তারপর বেশ কয়েকটি অপশন আসবে। অপশনগুলো থেকে টেলিগ্রাম অপশনটি সিলেক্ট করতে হবে।

তারপর সেখান থেকে শেয়ার মেনুতে যেতে হবে। এবার মিডিয়া-সহ চ্যাট রিস্টোর করতে চান না কি মিডিয়া ছাড়া- তার একটি অপশন আসবে। সেখানে পছন্দ মতো অপশন বেছে নিলেই হবে। এবার টেলিগ্রাম খুললে হোয়াটসঅ্যাপ-এর চ্যাটটি দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ-এর মেসেজ টেলিগ্রাম-এ আনার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ করতে হবে। প্রথমেই হোয়াটসঅ্যাপ-এ নির্দিষ্ট চ্যাটটি খুলতে হবে। এবং এবার কনট্যাক্টের ডান দিকে উপরে ক্লিক করতে হবে। এক্সপোর্ট চ্যাট অপশনে ক্লিক করতে হবে ও তারপর বেশ কয়েকটি অপশন আসবে। সেখান থেকে টেলিগ্রাম অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর সেখান থেকে শেয়ার মেনুতে যেতে হবে।

এছাড়াও আরও সহজে হোয়াটসঅ্যাপ-এর মূল চ্যাট স্ক্রিনে গিয়ে একটি চ্যাট বাঁ-দিকে সরালেই এক্সপোর্ট চ্যাটের অপশন মিলবে। বাকি একই ভাবে এক্সপোর্ট করা যাবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, টেলিগ্রাম-এ নিয়ে যাওয়া মেসেজ ও মিডিয়া ফোনের আলাদা করে কোনো স্পেস নেবে না। ক্যাশের পরিমাণ কমাতে সেটিংসে গিয়ে ডেটা ও স্টোরেজ ইউসেজে গিয়ে ক্লিক করা যেতে পারে!

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031