IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> টেক ওয়ার্ল্ড >> উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক

উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক

ধূমকেতু প্রতিবেদক : তুরস্ক এই প্রথম বারে মতো একটি উড়ন্ত গাড়ির পরীক্ষা চালিয়েছে। গত মঙ্গলবার ইস্তাম্বুলে সফলভাবে গাড়িটি পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে এর নির্মাতা কোম্পানি বায়েকার। ১২ তম শতাব্দীর সময় পূর্ব আনাতোলিয়ার বাসিন্দা ও ইসলামী স্বর্ণযুগের প্রকৌশলী ইসমাইল আল-জাজেরী নামে গাড়িটির নামকরণ করা হয়। খবর ডেইলি সাবাহ’র।

নির্মাতা প্রতিষ্ঠান বায়েকার এক বিবৃতিতে বলেছে, তুর্কি প্রকৌশলীদের তৈরী সেজারি নামক উড়ন্ত গাড়িটি ২৩০ কেজি ওজনের প্রোটোটাইপ পরীক্ষার সময় ১০ মিটার অতিক্রম করেছে। পরীক্ষাটি কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলকুক বায়ারাক্টারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সেলকুক বলেন, ‘তুরস্ক আগামীকালের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীতে আমরা আরও উন্নতমানের পরীক্ষা চালাবো।’ গাড়িটিতে বাজারজাত করতে আরও ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সময় লাগবে বলে জানান তিনি।

নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, সেজারি বর্তমানে কেবল একজন যাত্রী বহন করতে পারবে। তবে এর পরবর্তী সংস্করণে আরও কিছু জায়গা থাকবে। এটি যাত্রী ও পণ্যবাহী উভয় ক্ষেত্রে ব্যবহার উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

গেল বছরের ১৭ থেকে ২২ সেপ্টেম্বর গাড়িটি প্রথম প্রদর্শিত হয়। সে সময় তুরস্কের আতাতুর্ক বিমানবন্দরে অনুষ্ঠিত একটি বাণিজ্য মেলায় এটি দেখানো হয়।

ডেইলি সাবাহ জানায়, ভবিষ্যতে গাড়িটি নগর পরিবহনের জন্য ব্যবহার করা যাবে। সেজারি উড়ন্ত গাড়িটি ভবিষ্যতে নগরীতে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031