IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> মাইক্রোসফট হ্যাক করে ২২ লাখ টাকা পুরস্কার

মাইক্রোসফট হ্যাক করে ২২ লাখ টাকা পুরস্কার

ধূমকেতু নিউজ ডেস্ক : হ্যাক করে মাইক্রোসফটের তৈরি করা একটি ক্লাউড সিস্টেমের ভুল ধরিয়ে দিয়ে টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানের কাছ থেকে ২২ লাখ রুপি পুরস্কার পেয়েছেন ভারতীয় তরুণী অদিতি সিং।

এথিক্যাল হ্যাকার আর স্বশিক্ষিত সাইবার নিরাপত্তা বিশ্লেষক অদিতি মাইক্রোসফটের তৈরি করা নতুন অ্যাজিউর ক্লাউড সিস্টেমের ত্রুটি শনাক্ত করেন। এরপর মাইক্রোসফটকে তা জানান অদিতি। মাইক্রোসফটের তরফ থেকে অদিতির শনাক্ত করা ত্রুটিগুলো পুনরায় চেক করা হয়।

ওই সিস্টেমের অরক্ষিত ভার্সন কেউ ডাউনলোড করেছে কী না দেখতে সঙ্গে সঙ্গে ত্রুটি শুধরে নেয়নি মাইক্রোসফট। পরে সেটা শুধরে নেয় মাইক্রোসফট। আর ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য অদিতিকে পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ২২ লাখ রুপি) দেয় টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটি।

এর আগে একইভাবে ফেসবুকেরও কিছু ত্রুটি শনাক্ত করে সাড়ে ৭ হাজার ডলার পুরস্কার পেয়েছিলেন অদিতি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় সাড়ে পাঁচ লাখ রুপি।

কিভাবে এই ক্রটি শনাক্ত করেছেন জানতে চাইলে অদিতি বলেন, মাইক্রোসফট ও ফেসবুকের রিমোট কোড এক্সিকিউশন (আরসিএ) বাগ বা ত্রুটি ছিল। এই ধরনের ত্রুটি থাকলে হ্যাকাররা সহজেই কোনো প্রতিষ্ঠানের নিজস্ব অভ্যন্তরীণ সিস্টেমে ঢুকে পড়তে পারে। প্রতিষ্ঠানের সব তথ্য হ্যাকারদের নাগালে চলে আসে।

দিল্লিতে বেড়ে ওঠা অদিতির হ্যাকিংয়ের জগতে হাতেখড়ি দু’বছর আগে প্রতিবেশীর ওয়াই-ফাই পাসওয়ার্ড হ্যাক করে। সেই সময় মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু মেডিকেলে ভর্তির সুযোগ পাননি তিনি। তবে আস্তে আস্তে হ্যাকিংয়ের প্রতি ভালোবাসা জন্মে যায় তার। নাম লেখান এথিক্যাল হ্যাকিংয়ে। যেসব হ্যাকার কম্পিউটার সিস্টেম হ্যাক করে কারো কোনো ক্ষতি করে না তাদের বলা হয় এথিক্যাল হ্যাকার।

ফেসবুক, মাইক্রোসফট ছাড়াও টিকটক, মজিলা, পেটিএম, এইচপি-র মতো প্রায় ৪০টি প্রতিষ্ঠানের বাগ ধরে দিয়েছিলেন অদিতি। টিকটক অ্যাপে ফরগট পাসওয়ার্ড সিস্টেমে ওটিপি সংক্রান্ত একটি বাগ ধরার পর থেকেই তিনি এথিক্যাল হ্যাকিংয়ে আরও বেশি করে ঝুঁকে পড়েন।

এসব কাজের স্বীকৃতিস্বরূপ মাত্র ২০ বছর বয়সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রশংসাপত্র পেয়েছেন অদিতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031