IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসিভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশিমোহনপুরে আম নামানো কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত কয়েকজনরাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Home >> টেক ওয়ার্ল্ড >> ফোর্টনাইট গেমসহ আইফোন বিক্রি করে দিচ্ছেন ব্যবহারকারীরা

ফোর্টনাইট গেমসহ আইফোন বিক্রি করে দিচ্ছেন ব্যবহারকারীরা

ধূমকেতু ডেস্ক : জনপ্রিয় মোবাইল গেম ‘ফোর্টনাইট ব্যাটল রয়েল’ এ সপ্তাহে গুগল এবং অ্যাপল- উভয় অ্যাপ স্টোর থেকে বিতারিত হওয়ায় খবরের শিরোনাম হয়ে উঠে। গেমটির নির্মাতা কোম্পানি এপিক গেমস তাদের জনপ্রিয় এই গেমিং অ্যাপে সরাসরি পেমেন্ট সিস্টেম চালু করায়, অ্যাপ স্টোর পেমেন্ট গাইডলাইনসের নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে অ্যাপল তাদের অ্যাপ স্টোর এবং গুগল তাদের প্লে স্টোর থেকে সম্প্রতি গেমটি মুছে দেয়।

গেমটি নিষিদ্ধ হয়ে যাওয়ায় এই গেম প্রি-ইনস্টল থাকা আইফোন অনেকে অনলাইনে বিক্রি করে দিচ্ছেন বলে মিরর অনলাইনের খবরে বলা হয়েছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ই-কমার্স সাইট ইবে-তে কয়েকজন আইফোন ব্যবহারকারীকে দেখা গেছে, নগদ অর্থ পাওয়ার প্রত্যাশায় প্রি-ইনস্টল ফোর্টনাইট গেমসহ তাদের ফোন বিক্রি করে দিতে।

এদিকে গুগল এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইট গেমকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা করেছে এপিক গেমস। ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্ট আদালতে করা এ মামলায় এপিক বলেছে, জায়ান্ট প্রতিষ্ঠান হওয়ার সুবাদে অ্যাপল একাই বাজার নিয়ন্ত্রণ, প্রতিযোগিতা বন্ধ এবং উদ্ভাবনকে দমন করতে চায়। অ্যাপল বড়, অধিক ক্ষমতাশালী, বেশি আধিপত্যশীল এবং বাজারে একচেটিয়াবাদীদের চেয়েও বেশি বিপজ্জনক।’

তবে শুধু মামলা করেই ক্ষান্ত হয়নি এপিক। সোশ্যাল মিডিয়া অ্যাপলের বিরুদ্ধে ক্যাম্পেইনও চালু করেছে প্রতিষ্ঠানটি। ফ্রি ফোর্টনাইট হ্যাশট্যাগ দিয়ে চালু করা এই ক্যাম্পেইনে গেমটির খেলতে না পারলে অ্যাপলের কাছ থেকে রিফান্ড চাওয়ার জন্য প্লেয়ারদের আহবান জানানো হয়েছে।

অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইটকে বাদ দেওয়ার কারণ হিসেবে অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, এপিক মূলত সরাসরি পেমেন্ট ফিচার চালু করেছে। যেটি ‘এক্সপ্রেস ইনটেন্ট অব ভায়োলেটিং দ্য অ্যাপ স্টোর গাইডলাইনস’ বিরোধী, যা কিনা কেবল তাদের (এপিক) ব্যবসায়িক স্বার্থসিদ্ধির জন্য বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে। ফলে সকল ব্যবহারকারীর জন্য নিরাপদে স্টোর ব্যবহার এবং অ্যাপের উন্নয়নের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য এ নীতিমালা করা হলেও এপিকের এমন পদক্ষেপ এটির মধ্যে পড়ছে না।’

অ্যাপলের মতো গুগলও তাদের প্লে স্টোর থেকে ফোর্টনাইট গেমটিকে বাদ দিলেও, টেক জায়ান্ট কোম্পানিটির মুখপাত্র ড্যান জ্যাকসন এপিকের মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘যেটাই হোক, এপিকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। আমরা তাদের স্বাগত জানাই এবং চাই যে ফোর্টনাইট আবারো গুগল প্লে স্টোরে ফিরে আসুক।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031