IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> টেক ওয়ার্ল্ড >> লিড নিউজ >> ফেসবুকের নিষিদ্ধ তালিকায় বাংলাদেশের সাত সংগঠন

ফেসবুকের নিষিদ্ধ তালিকায় বাংলাদেশের সাত সংগঠন

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ করা সংগঠনের তালিকায় এসেছে বাংলাদেশ সংশ্লিষ্ট সাত নাম।

চার হাজারের বেশি ব্যক্তি এবং দলকে অন্তর্ভুক্ত করে দীর্ঘদিন যাবত এই কালোতালিকা তৈরি করছে প্রতিষ্ঠানটি। কিন্তু তালিকা গোপন রাখা হয় দাবি করে সবার জন্য এবার তা উন্মুক্ত করলো অলাভজনক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় আছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী, সশস্ত্র সামাজিক আন্দোলন এবং কথিত সন্ত্রাসীদের নাম। এই তালিকার সাথে সম্পৃক্ত ব্যক্তি, সংগঠন এবং সংশ্লিষ্ট কোনকিছুই ফেইসবুকে প্রকাশের অনুমতি নেই।

তবে প্রতিষ্ঠানটির প্রান্তিক গোষ্ঠীর উপর কঠোর বিধিনিষেধ আরোপ করার বিষয়টি স্পষ্টতই উঠে এসেছে। দেখা যায়, তালিকার অর্ধেকের বেশি নামই প্রধানত মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশীয় এবং মুসলিম সন্ত্রাসীদের।

ইংরেজি বর্ণানুক্রম অনুসরণ করে তৈরি করা এ তালিকায় প্রথমেই আছে বাংলাদেশ সংশ্লিষ্ট আল মুরসালাত মিডিয়া, যা ইসলামিক স্টেটের মিডিয়া উইং। এদের কাজের বিস্তৃতি বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া।

আল কায়েদার কেন্দ্রীয় কমান্ডের অঙ্গসংগঠন হিসেবে তালিকাভূক্ত আছে আনসারুল্লাহ বাংলা। একই শীর্ষ সংগঠনের অধীনে রয়েছে হারকাত উল জিহাদ-ই-ইসলামী ও জামাতুল মুজাহিদীন বাংলাদেশ।

ইসলামিক স্টেটের অধীনে বাংলাদেশে কাজ করছে ইসলামিক স্টেট বাংলাদেশ। মিডিয়া উইংয়ের অংশ হিসেবে ইসলামিক স্টেটের অধীনে আল মুরসালাত মিডিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বিস্তৃত রয়েছে শাহাম আল হিন্দ মিডিয়া।

এর বাইরে তরিকুল ইসলাম নামে আরো একটি নাম রয়েছে যার সংশ্লিষ্টতা রয়েছে জামাতুল মুজাহিদীন বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ সংশ্লিষ্ট সাতটি নামই সন্ত্রাসবাদের তালিকায় সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার অধীনে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেসবুকের কোনো কনটেন্টে কোন ধরণের নিষেধাজ্ঞা আরোপিত হবে তা নির্ধারণ করতে ফেসবুক তিন ধাপের একটি প্রক্রিয়া অনুসরণ করে। নির্দিষ্ট পদ্ধতিতেই প্রতিষ্ঠানটি ঠিক করে, কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে ফেসবুক কোন ধরনের নিষেধাজ্ঞা প্রয়োগ করবে।

এদিকে, সন্ত্রাস দমন ও বিপজ্জনক সংগঠনের জন্য ফেসবুকের নীতিমালা বিষয়ক পরিচালক ব্রায়ান ফিশম্যান একাধিক টুইটে তালিকাটি পূর্ণাঙ্গ নয় বলে দাবী করেছেন। তালিকাটি ক্রমাগত পরিবর্তিত হয় বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: দ্য ইন্টারসেপ্ট

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031