IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ফ্রি ইন্টারনেট মিলবে ১৮ বছর

ফ্রি ইন্টারনেট মিলবে ১৮ বছর

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমান দুনিয়া ইন্টারনেটনির্ভর। বিনামূল্যে ইন্টারনেট পাওয়ার লোভে আপনি হয়তো অনেক কিছুই করতে পারবেন।

কিন্তু ফ্রি ইন্টারনেট পেতে সদ্যোজাত সন্তানের নাম কোম্পানির নামে নামকরণের কথা নিশ্চয়ই ভাববেন না। অবাক করা বিষয় হলেও এমনই বিজ্ঞাপনে ছেয়ে গেছে শহর। তবে এতে রাজি হয়েছে বেশকিছু বাবা-মা। ঘটনাটি সুইজারল্যান্ডে।

টুইফি (ঞরিভর) নামে সুইস এক কোম্পানি ঘোষণা করেছিল যে দম্পতি তাদের সংস্থার নামে নিজেদের সদ্যোজাত শিশুর নাম রাখবেন তাদের ১৮ বছর ফ্রি ওয়াইফাইয়ের পরিষেবা দেয়া হবে। এমনকি কোম্পানি উঠে গেলেও তাদের পরিষেবা বন্ধ হবে না।

এ সুবিধা পাওয়ার জন্য সংস্থার তরফ থেকে ছিল একটি মাত্র সহজ শর্ত। সদ্যোজাতর জন্মশংসাপত্রটি আপলোড করতে হবে। এ খবর পেয়েই নড়েচড়ে বসে ওই দম্পতি। প্রথমে একটু দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত ওই সংস্থার নামেই নিজেদের সদ্যোজাত কন্যা সন্তানটির মিডল নেম রাখেন টুইফি। তারা জানিয়েছেন, ইন্টারনেটের জন্য যে টাকাটা খরচ করা হতো, এবার তা মেয়ের নামে অ্যাকাউন্টে জমা করা হবে।

পরবর্তীতে মেয়ে সেই টাকা দিয়ে যা ইচ্ছা কিনতে পারবে। দম্পতির এহেন উদ্যোগে যারপরনাই খুশি সংস্থার মালিকও। তিনি আরও দম্পতিকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে জন্মেই নিজের নামের কারণে রাতারাতি জনপ্রিয় হয়ে গেছে শিশুকন্যাটি। বাবা-মা সেলিব্রেটি না হওয়া সত্ত্বেও সে হয়েছে তুমুল ভাইরাল।

উল্লেখ, টুইফি নামে এ পরিষেবা সরবরাহকারী একটি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন প্রচার চালিয়ে জানিয়েছে যে, কোনো নবজাতকের বাবা-মা যদি তাদের সংস্থার নামে তাদের সন্তানের নাম রাখেন তবে তারা ১৮ বছরের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করবেন। চুক্তি অনুসারে, ছেলের নাম টোভিফিয়াস রাখতে হবে। অন্যদিকে একটি মেয়ের নাম টুফিয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news