IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> ধর্ম >> বিশেষ নিউজ >> রোযা অবস্থায় যে কাজগুলো বৈধ

রোযা অবস্থায় যে কাজগুলো বৈধ

হোছাইন আহমাদ আযমী : রোযা অবস্থায় কিছু বৈধ কাজ রয়েছে। যেগুলোর কারণে রোযা ভঙ্গ হয় না। কিন্তু অনেকের মনে সে কাজগুলোর বিষয়ে সংশয়-সন্দেহ দেখা যায়। এরকম কিছু কাজের তালিকা আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ।

ভুলে পানাহার করা, অনিচ্ছাকৃত বমি, স্বপ্নদোষ হওয়া, স্ত্রীকে চুমু দেয়া, হিজামা (cupping), রক্তদান ভ্যাক্সিন, টিকা, ইনসুলিন, ইঞ্জেকশন (যেগুলো খাবারের বিকল্প নয়)

নিম্নে পয়েন্টগুলোর বিস্তারিত তুলে ধরা হলো।

ভুলে পানাহার করাঃ
কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেললে সে জন্য রোযা ভঙ্গ হয় না। কিন্তু মনে পড়ার সাথে সাথে খাওয়া থেকে বিরত থাকতে হবে। মুখে থাকা খাবারও খাওয়া যাবে না।
নবীজি সা. বলেনঃ “যখন কোন ব্যক্তি ভুলবশতঃ কিছু খেয়ে বা পান করে ফেলবে, তখন সে যেন তার রোযা (না ভেঙ্গে) পূর্ণ করে নেয়। কেননা, আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।” (বুখারী ১০৪৯)

অনিচ্ছাকৃত বমিঃ
অনিচ্ছাকৃত বমির জন্য রোযা ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছা করে বমি করলে রোযার কাজা আদায় করতে হবে।
নবীজি সা. বলেনঃ “কোন রোযা পালনকারীর অনিচ্ছাকৃত বমি হলে তাকে তা ক্বাযা করতে হবে না। তবে কেউ সেচ্ছায় বমি করলে তাকে অবশ্যই রোযা ক্বাযা করতে হবে” (আবু দাউদ ২৩৮০)

স্বপ্নদোষ হওয়াঃ
স্বপ্নদোষ বা কাম চিন্তা ব্যতীত অনিচ্ছাকৃত বীর্যপাতের কারণে রোযা ভঙ্গ হয় না।
রাসূল সা. বলেছেনঃ “তিনটি জিনিস রোযা ভঙ্গ করে নাঃ রক্তমোক্ষণ, বমি ও স্বপ্নদোষ” (তিরমিজি ৭১৯)
কিন্তু স্বপ্নদোষের কারণে যে রোযাভঙ্গ হবে না সে ব্যাপারে সকল আলেমগণই একমত।

স্ত্রীকে চুমু দেয়াঃ
উত্তেজনা বা কাম ভাব ব্যতিত নিজ স্ত্রীকে চুমু দিলে রোযার কোনো সমস্যা হয় না।
‘আয়েশা রা. থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী সা. রোযা অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন। তবে তিনি তাঁর প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন। (বুখারী ১৯৯৭)
তবে এটি তার জন্য বৈধ হবে যিনি তার আবেগ ও উত্তেজনা নিয়ন্ত্রনের ব্যাপারে আত্মবিশ্বাসী ও সক্ষম। অন্যথায় আলেমগণের পরামর্শ হচ্ছে এটা থেকে বিরত থাকা।

আবূ হুরাইরা রা. থেকে বর্ণিতঃ এক ব্যক্তি নবী সা. এর নিকট রোযা অবস্থায় স্ত্রীর সাথে অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাকে অনুমতি প্রদান করেন। অতঃপর অন্য এক ব্যক্তি এসে অনুরূপ জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করে দিলেন। বর্ণনাকারী বলেন, তিনি যাকে অনুমতি দিয়েছেন সে ছিল বৃদ্ধ এবং যাকে নিষেধ করেছেন সে ছিল যুবক। (আবু দাউদ ২৩৮৭)

হিজামা (cupping) এবং রক্তদানঃ
রোযা অবস্থায় হিজামা বা cupping (রক্তমোক্ষণ) করালে রোযা ভঙ্গ হয় না। এরই প্রেক্ষিতে আলেমগণ বলেন রোযা অবস্থায় রক্তদান করলে বা রক্ত পরীক্ষার জন্য সিরিঞ্জ দিয়ে রক্ত নিলেও রোযা ভঙ্গ হয় না।

ইবনে আব্বাস রা. থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রোযারত অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন (বুখারী ১৯৩৯)

তবে রোযা অবস্থায় রক্তদানের কারণে কারোর যদি ক্ষতির আশংকা বা অসুস্থ্য হওয়ার আশংকা থাকে তাহলে রোযা অবস্থায় রক্তদান থেকে বিরত থাকতে হবে।

সাবিত আল-বুনানী র. থেকে বর্ণিতঃ তিনি বলেন, আনাস ইবনে মালিক রা.-কে প্রশ্ন করা হল, আপনারা কি রোযাদারের শিঙ্গা লাগানো (রক্তমোক্ষম) অপছন্দ করতেন? তিনি বললেন, না। তবে দুর্বল হয়ে যাওয়ার কারণে অপছন্দ করতাম। (বুখারী ১৯৪০)

ভ্যাক্সিন, টিকা, ইঞ্জেকশন (যেগুলো খাবারের বিকল্প নয়)

রোযা অবস্থায় ভ্যাক্সিন, টিকা বা এমন কোনো ইঞ্জেকশন নেয়া বৈধ যেগুলোর দ্বারা খাদ্য বা পানির চাহিদা পূরণ হয় না। অর্থাৎ যেই ইঞ্জেকশন খাদ্য বা পানীয় এর বিকল্প হিসাবে ব্যবহার করা হয় না, সেগুলো রোযার কোনো ক্ষতি করবে না। এছাড়াও ইনসুলিন নিলেও রোযার কোনো ক্ষতি হয় না।

অসুস্থ্য ব্যক্তির জন্য গ্লুকোজ বা স্যালাইন নিলে সিয়ামের ক্ষতি হবে না। তবে সুস্থ্য ব্যক্তির জন্য তা মাকরুহে তাহরিমি-নাজায়েজ।

লেখক : হোছাইন আহমাদ আযমী, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31