IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> ধর্ম >> বিশেষ নিউজ >> ইতিকাফের জন্য অন্যতম জামিয়া উসমানিয়া

ইতিকাফের জন্য অন্যতম জামিয়া উসমানিয়া

ধূমকেতু প্রতিবেদক : নেককার ব্যক্তির সান্নিধ্যে থাকলে নেকি অর্জনের চেষ্টা সৃষ্টি হয়। নবীজি সা.-এর আদর্শের ধারক বাহক হিসেবে ওলামায়ে কেরাম সব ধরণের মানুষের ঈমান-আমলের ইসলাহের জন্য রমযান কেন্দ্রিক আমলী খানকাহ চালু করে থাকেন৷ এতে নফসের ইসলাহের সাথে সাথে জিকির আযকারে খানকাহ থাকে মুখরিত ও প্রাণবন্ত। বরকতময় রমযানের মূহূর্ত গুলো তখন আরও দামী হয়ে উঠে।

আজ আমরা তেমনি একটি খানকাহ নিয়ে কথা বলছি। রাজশাহী অঞ্চলের বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ, কাটাখালি। রমযানে মাসব্যাপী ইতিকাফের মজলিস সম্পর্কে জামিয়ার শিক্ষক মুফতী ওয়ালিউল ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি ধূমকেতু নিউজকে জানান, জামিয়ার মুহতামিম, আল্লাম শাহ্ আহমাদ শফী দা.বা.-এর বিশিষ্ট খলীফা হযরত মাওলানা জামাল উদ্দীন মাহমুদ সন্দ্বিপীর নেগরানীতে প্রায় পনের বছর যাবৎ প্রতি রমযানে ম্যাসব্যাপী ইতেকাফের আমল চলে আসছে। রমযানে ইতিকাফকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সালেকীনদের আগমনে জামিয়ার ‘মাদানী মসজিদ’ মুখরিত হয়ে উঠে৷ রমযানের শেষ দশক হয়ে ওঠে আরো প্রাণবন্ত ৷

খানকাহে আমলের কার্যক্রম নিয়ে জানতে চাইলে মুফতী ওয়ালিউল ইসলাম বলেন, শেষ রাতে কিয়ামুল লাইলের মাধ্যমে আমল শুরু হয়৷ এরপর জিকির, সাহরী ও ফজরের নামায৷ নামাযের পর ইনফেরাদী জিকির৷ ঘুম থেকে ওঠে নামাযের প্রশিক্ষণসহ বিভিন্ন আমল চলে৷ বাদ যোহর সুরা ইয়াসীন, খতমে খাজেগান, আসমাউল হুসনার আমল৷ তারপর কিছুক্ষণ তালীম৷ বাদ আসর কুরআনের দাওর ৷ এরপর ইফতার৷ বাদ মাগরীব আওয়াবীন, রাতের খানা, তারাবীহ৷ তারপর কিয়ামুল লাইলের আগ পর্যন্ত বিশ্রাম।

এভাবে রমযানের শুরু থেকে শেষ পর্যন্ত সালেকীন বা জামিয়ার মুহতামিম সাহেবের সাথে সম্পর্কিত ব্যক্তিদের আমল হয়ে থাকে৷ এই আমলী মজলিসে প্রতিবছর বহু মানুষ তার ঈমান আমলের জিন্দেগীকে আরো সুন্দর করে সাজিয়ে তুলেন। ঈমানের রঙে রঙিন হয়ে উঠে৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031