IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> নগর-গ্রাম >> অপরিস্কার আর দুর্গন্ধে ভরা বেলকুচি উপজেলা হাসপাতাল

অপরিস্কার আর দুর্গন্ধে ভরা বেলকুচি উপজেলা হাসপাতাল

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৫০ শয্যা হাসপাতালে অপরিচ্ছন্ন আর দুর্গন্ধে ভরা দেখার কেউ নেই! উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে রোগীদের চিকিৎসা হবে কিভাবে? হাসপাতাল নিজেই তো অসুস্থ।

অপরিচ্ছন্ন দুর্গন্ধ নোংরা আর ময়লাতে ভরা বেলকুচি উপজেলা ৫০ শয্যার এই হাসপাতালটি। এমন অবস্থার মধ্য দিয়েই এক ধরনের নামমাত্র চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন কতৃপক্ষ। এমন দুর্দশা দেখার যেনো কেউ নেই।

সরোজমিনে দেখা যায়, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিড়ির পাশে পরে আছে কুকুর ছানার মরদেহ আর আবর্জনার স্তুপ, এ যেনো ময়লার ফালানোর একমাত্র ডাস্টবিন। রোগীদের বেডের নিচে ময়লা ফেলার গামলা ভিতরে পচা ময়লা অপসারনের করার মতো পরিচ্ছন্ন কর্মী নেই। নোংরা আর দুর্গন্ধযুক্ত বেডসীড। জানালায় নিক্ষেপ করা পানের পিক‌‌ আর সর্দি কাশি শুকিয়ে আছে। আর এই হাসপাতালের টয়লেট যেন নরক যন্ত্রণার যাতাকল।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এই ভোগান্তির আর কবে শেষ হবে?

ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ভিড়ে আর নোংরা এবং দুরগন্ধময় অপরিচ্ছন্ন এই স্বাস্থ্য কমপ্লেক্সে সুচিকিৎসা তবে কি চিরনির্বাসনে গেছে? এমন প্রশ্ন সুধীমহলের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা নিতে আশা একাদিক ব্যক্তি বলেন, বেডের নিচে ময়লার পাত্রে ময়লা রাখা হলে সারাদিনে ময়লা পরিষ্কার করে না।

এবিষয় জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, হসপিটালে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তিনজন। তারা ৮ ঘন্টা করে কাজ করে ৩ শিফটে কাজ করে । তার মানে সরকার ২৪ ঘন্টাই হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য কর্মী নিয়োগ করে রেখেছেন। তার কাছে প্রশ্ন করা হয়েছিল ২৪ ঘন্টাই যদি পরিস্কার করার জন্য লোক নিয়োগ থাকে তাহলে হাসপাতালের এ রকম অবস্থা কেন?

এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই লোকবল যথেষ্ট না। তিনি আরও দাবি করেন বিগত ৪০ বছরের চেয়ে বর্তমানে বেলকুচি হাসপাতাল অনেক বেশি পরিচ্ছন্ন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভর্তি রোগীরা বলেন, এটা কখনো হাসপাতালের পরিবেশ হতে পারে না। হাসপাতালের পরিবেশ যদি এমন হয় তাহলে রোগীরা আরো বেশি অসুস্থ হবে।

অনেক রোগী জানান, কোন রকম সুস্থ হলেই তারা বাড়ি ফিরে যাবেন। কারণ এ পরিবেশে কতক্ষণ থাকা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930