IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে মালবাহী অটোচার্জারের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

বদলগাছীতে মালবাহী অটোচার্জারের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে অলিম্পিক কোম্পানির মালবাহী অটোচার্জার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে জাহিদ হাসান প্রান্ত নামের এক ডেলিভারি ম্যানের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বদলগাছীর উপজেলার বিলাশবাড়ী ইউপির মহেশপুর গ্রামের বুন্দাগাড়ী নামক মোড়ে। নিহত জাহিদ হাসান প্রান্ত (২৫) নওগাঁর চকবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টা ৫৫মি দিকে নওগাঁ থেকে প্রাণ ও অলিম্পিক কোম্পানি দোকানে দোকানে মাল ডেলিভাড়ী দেওয়ার জন্য মালামাল নিয়ে অটোচার্জারে করে বদলগাছী উপজেলার পারসোমবাড়ী বাজারে যাবার পথে মহেশপুর গ্রামের বুন্দাগাড়ী নামক তিনমাথা মোড়ে ঐ মালবাহী অটোচার্জার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী রাস্তার পাশে গর্তে উল্টে গিয়ে গাড়ীর ডেলিভারি ম্যান জাহিদ গাড়ীর নিচে চাঁপা পড়ে।

দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন জাহিদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের এএসআই হাফিজুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় রফিক জানান, অতিরিক্ত মালামাল নিয়ে জোড়ে গাড়ী চালানোর জন্য গাড়ীটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ডেলিভারি ম্যানের উপরে পড়ে যায়।

এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বিকার করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31