ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা করেছেন ইউএনও আরিফ আদনান।
তিনি মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে উপজেলার নিতপুর, সরাইগাছি মোড়, শিশা বাজার, তাইতোড় মোড়, সরাইগাছি-আড্ডা, সরাইগাছি-শিশা এবং সরাইগাছি সাপাহার সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা করেন।
এসময় তিনি অর্ধশতাধীক হেলমেট বিহীন ও বেপরোয়া মোটরসাইকেল চালককে মামলা এবং জরিমানা করেন।
ইউএনও আরিফ আদনান জানান, মোসলমানদের পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দের দিনে কোন মা-বাবার কোল খালি হউক আমরা তা চাইনা। একই সাথে সকল যানবাহনসহ মোটরসাইকেল আরোহীরা যাতে নিরাপদে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারেন এই কারণে সচেতনতা বৃদ্ধি এবং যাবাহন চলাচলে নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


