ধূমকেতু প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবীতে মান্দায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টার দিকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল অধিনস্থ নওগাঁর মান্দা উপজেলার সতীহাট কে.টি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সিয়াম চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সোবহান, তানভির ইসলাম, অন্তর, সিফাত, রিফাত প্রমুখ।


