IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে শুক্রবার (২৩ মে) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের শাটু হলরুমে অনুষ্ঠিত সেমিনারে ৫ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আম কে শিল্পে রূপ দিতে হবে। আম থেকে জুস, আচার সহ বহুবিধ প্রক্রিয়া জাত পণ্য হিসেবে ব্যবহার করে পুরো বছর জুড়ে আমের ব্যবহারের মাধ্যমে আমকে শিল্পে রূপ দেওয়া সম্ভব। চাঁপাইনবাবগঞ্জে একটি আম গবেষণা কেন্দ্র থাকলেও খুবই হতাশাজনক বিষয় হচ্ছে এই গবেষণা কেন্দ্র আমকে শিল্পে রূপ দেওয়ার কোন পদক্ষেপ গ্রহণ করেনি। স্বাধীনতার ৫৪ বছরেও সরকার কিংবা চাঁপাইনবাবগঞ্জের অতীতের কোন জনপ্রতিনিধি আমের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার কোন পদক্ষেপ গ্রহন করেনি। প্রতি বছর ২৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের মধ্যে ১০ হাজার মেট্রিক টন আম রপ্তানি হয়। অবশিষ্ট আম পরিকল্পিত পদক্ষেপের অভাবে নষ্ট হচ্ছে। উৎপাদিত আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক চালিকাশক্তি। আম রপ্তানি ছাড়াও এই জেলায় বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন হয়ে আসছে। কৃষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর অবদান অনস্বীকার্য। আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে ম্যাগো ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ সুযোগ দিলে চাঁপাইনবাবগঞ্জে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জকে ম্যাগো ফাউন্ডেশনের কেন্দ্রবিন্দ হিসেবে গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।

তিনি বলেন, কৃষক ও উদ্যোক্তাকে একই প্লাটফর্মে এনে মধ্যস্বত্তাভোগীদের হাত থেকে রক্ষা করে কৃষকদের লাভবান করতে হবে। এজন্য তিনি, একটি স্মার্ট অ্যাপস্ তৈরির ঘোষণা দেন। নতুন নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের কুটনৈতিকদের নিয়ে একটি আম প্রদর্শন মেলার আয়োজন করার পাশাপাশি সরকারের সহায়তায় পরিবহন ব্যবস্থাপনা সহজ করে আমের বাজারজাতের মাধ্যমে আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে তিনি উপস্থিত যুব উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে “আমের মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ” বিষয়ে উপস্থাপনা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব হর্টিকালচারের প্রফেসর ড. জসিম উদ্দিন, “লোকালি ম্যাংগো এক্সপোর্টের সমস্যা ও সমাধান” বিষয়ে করণীয় উপস্থাপনা করেন নওয়াবী ম্যাংগো’র ফাউন্ডার ইসমাইল খান শামীম, “আম শিল্প এবং প্রসেসিং” বিষয়ে উপস্থাপনা করেন কৃষি উদ্যোক্তা মো. মুনজের আলম মানিক, “এফ-কমার্স ও ব্র্যান্ডিং” বিষয়ে উপস্থাপনা করেন শরীফ আবু হায়াত অপু, “আম রপ্তানি গাইডলাইন” বিষয়ে উপস্থাপনা করেন এক্সপোর্ট সেবার জাহিদ হাসান।

সেমিনারে ৫ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31