IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে’মান্দায় মহিলাদল নেত্রীর নির্দেশে কাটা হচ্ছে রাস্তার দুই শতাধিক সরকারি গাছগোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে সভাউপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিতআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণরহনপুরে ভারতীয় মালবাহী ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতামুলক সভামহাদেবপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধারচলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রধানমন্ত্রীঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় মহিলাদল নেত্রীর নির্দেশে কাটা হচ্ছে রাস্তার দুই শতাধিক সরকারি গাছ

মান্দায় মহিলাদল নেত্রীর নির্দেশে কাটা হচ্ছে রাস্তার দুই শতাধিক সরকারি গাছ

মান্দায় মহিলাদল নেত্রীর নির্দেশে কাটা হচ্ছে রাস্তার দুই শতাধিক সরকারি গাছ

মান্দায় মহিলাদল নেত্রীর নির্দেশে কাটা হচ্ছে রাস্তার দুই শতাধিক সরকারি গাছ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় ক্ষমতার প্রভাব খাটিয়ে বনবিভাগের কোনো রকম অনুমোদন ছাড়াই তিনটি সরকারি রাস্তার ২৩৭টি ইউক্যালিপটাস ও আম গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। স্থানীয় এক মহিলাদল নেত্রীর বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে এসব সরকারি গাছ বিক্রি করে দেওয়ার এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামানিকপাড়া সরকারি রাস্তায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২০০৫ সালে ইউক্যালিপটাস ও আম গাছের চারা রোপণ করা হয়। হঠাৎ করেই গাছগুলো বিক্রির উদ্যোগ নেয় ফ্যামিলি ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েন দ্বারিয়াপুর (এফডব্লিউএডি) নামের একটি বেসরকারি সংস্থা।

সংস্থাটি নিজস্ব লোকজন দিয়ে বিক্রির জন্য ১২০টি ইউক্যালিপটাস এবং ১১৭টি আম গাছ চিহ্নিত করে। তবে স্থানীয়দের ভাষ্যমতে গাছের সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে।

গত ৬ জুলাই গাছগুলো নিলাম দেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন বেসরকারি ওই সংস্থার চেয়ারম্যান কেএম লুৎফর রহমান এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের সহসভাপতি আসমা ইসলাম। ওই নিলাম ডাকে প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডলও উপস্থিত ছিলেন। কিন্তু বনবিভাগের অনুমোদন না থাকায় গাছ ব্যবসায়ীরা ডাকে অস্বীকৃতি জানালে নিলাম কার্যক্রম ভেস্তে যায়।

এ অবস্থায় বিএনপিনেত্রী দলীয় প্রভাব খাটিয়ে আবারও নিলাম ডাকের আয়োজন করেন। গতকাল রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে দ্বারিয়াপুর স্কুল সংলগ্ন মোড়ে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়। ডাকে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা ২১ জন গাছ ব্যবসায়ী। ৯ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো ডেকে নেন দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দা গাছ ব্যবসায়ী আব্দুস সামাদ।

নিলাম ডাক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপিনেত্রী আসমা ইসলাম, এফডব্লিউএডির চেয়ারম্যান কেএম লুৎফর রহমান খান, প্রধান শিক্ষক সদেরুল ইসলামসহ গ্রামপুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নিলাম ডাকের পরদিন সোমবার (১৩ জুলাই) ডাককারী আব্দুস সামাদ বেশকিছু শ্রমিক লাগিয়ে গাছগুলো কাটা শুরু করেন। ইতোমধ্যে অন্তত ৫০টি গাছ কেটে ফেলা হয়েছে। বনবিভাগের অনুমোদন ছাড়াই কীভাবে গাছগুলো কেটে নেওয়া হচ্ছে এনিয়েও প্রশ্ন তোলেন তারা।

উপজেলা মহিলাদলের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম বলেন, দলীয় প্রভাব খাটিয়ে নয়, ইউনিয়ন পরিষদের সকল নীতিমালা মেনেই গাছগুলোর টেন্ডার দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অফিসকে অবগত করা হয়েছে।

বেসরকারি সংস্থা এফডব্লিউএডির চেয়ারম্যান কেএম লুৎফর রহমান বলেন, মোবাইলফোনে এ সংক্রান্ত কোনো তথ্য দেওয়া যাবে না। তথ্য নিতে হলে অফিসে আসেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা বন কর্মকর্তা আহমেদ আলী মণ্ডল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার দপ্তরে এ ধরণের কোনো আবেদন করাও হয়নি। তবে বনবিভাগের অনুমোদন ছাড়া সরকারি রাস্তার গাছ এভাবে কেউ কেটে নিতে পারেন না।’

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী বলেন, ওইসব রাস্তার গাছ টেন্ডার মাধ্যমে বিক্রির অনুমোদনের জন্য এ দপ্তরে কোনো আবেদন করা হয়নি। তবে, কয়েকদিন পূর্বে একটি অবগত কপি দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930