IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> প্রধানমন্ত্রীকে হুমকিসহ ৬ মামলার আসামি গুলিবিদ্ধ, অতঃপর…

প্রধানমন্ত্রীকে হুমকিসহ ৬ মামলার আসামি গুলিবিদ্ধ, অতঃপর…

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীকে হুমকিসহ ৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মো. রুবেল প্রকাশ রুবেল শাহ (৩৫) কে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আসামির হামলায় এ সময় দুই পুলিশ আহত হয়।

শুক্রবার গোপনসূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুবেলকে ধরতে যায় পুলিশ। এ সময় রুবেল পুলিশের ওপর ছোরা দিয়ে হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রুবেলের হামলায় এএসআই জামশেদ ও এএসআই শফিক আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে গুলিবিদ্ধ হয় রুবেল।

গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন।

ঘটনার বর্ণনা দিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন শুক্রবার রাতে জানান, ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আটক করতে গেলে সে পুলিশের উপর হামলা করে। পরে পুলিশে আত্মরক্ষার্থে গুলি করলে সে আহত হয়।

ফরিদগঞ্জ থানা সূত্র জানা গেছে, উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের নজরুল শাহের ছেলে মো: রুবেল প্রকাশ রুবেল শাহ। তার বিরুদ্ধে ডাকাতির ঘটনাসহ ৬ মামলা ঝুলছে ফরিদগঞ্জ থানায়। ২০১৮ সালে হাইমচরে প্রধানমন্ত্রীর সফরকালে প্রধানমন্ত্রীকে হুমকি ঘটনায় করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও এই রুবেল প্রকাশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31