IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ
Home >> নগর-গ্রাম >> বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার হয়েছে। থানার উপপরিদর্শক চাঁন মিয়া ও খায়রুল ইসলাম একদল পুলিশ নিয়ে সোমবার ৯ আগস্ট রাত সাড়ে ১১ টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামদেবপুর গ্রামের আজাহার আলীর ছেলে আলহাজ্ব আলীর বাড়িতে জুয়াখেলার সময় অভিযান চালায়। সে সময় নগদ ৮ হাজার ৬০ টাকা ও জুয়াখেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক আলহাজ্ব আলী (৪০), কহুলি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২), আব্দুল জোব্বারের ছেলে ওমর ফারুক (২৮), হাতেম আলীর ছেলে আলতাফ হোসেন (৪০), কামুল্যা গ্রামের বাবলু মিয়ার ছেলে রমজান আলী (২৫), খলিলুর রহমানের ছেলে আব্দুর রহিম (৪০), আজিজুল হকের ছেলে মোফাজ্জল হোসেন (৩৫), চাঁন উল্লার ছেলে নুরুজ্জামান (৪২), সিংজানি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিলন হোসেন (২৫), ভদ্রদিঘী গ্রামের শাহজাহান আলীর ছেলে আক্কাস আলী (২২) ও কুন্দারহাটের দুদু মিয়ার ছেলে সাদেক আলী (৩২) কে। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে।

অপরদিকে, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার ৯ আগস্ট বেলা সাড়ে ১১ টায় উপজেলার থালতা মাঝগ্রামের অছিম উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ১০ আগস্ট থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31