IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে পিআইও ইস্রাফিল হোসেনকে বিদায় সংবর্ধনা

ধামইরহাটে পিআইও ইস্রাফিল হোসেনকে বিদায় সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট উপজেলা প্রেসক্লাব’ এবং ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কর্তৃক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ইস্রাফিল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট উপজেলা প্রেসক্লাব ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের যৌথ উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরীতে পৃথকভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসানের সঞ্চালনায় প্রেসক্লাবের পক্ষে সম্মাননা ক্রেস্ট বিদায়ী অতিথি ইস্রাফিল হোসেনকে তুলে দেন, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।

এসময় একই অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের উদ্যোগেও পৃথকভাবে প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ইস্রাফিল হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, প্রেসক্লাবের উপদেস্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সাংবাদিক পাস্কায়েল হেমরম. জাহিদ হাসান, বিডিসি ক্রাইম নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংবাদিক সোহেল হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট ধামইরহাট হতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বদলি হন প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ইস্রাফিল হোসেন। আগামী রোববার তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানান। এর আগে ১০ আগস্ট উপজেলা অফিসার্স ক্লাব থেকেও সংবর্ধনা প্রদান করেন ইউএনও গণপতি রায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31