ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ বিপিএম(বার) কতৃক প্রবর্তিত নতুন নিয়মে সর্বাধীক সচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক প্রচার করার জন্য নওগাঁর পোরশা থানা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার নওগাঁ জেলা পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে তার পক্ষে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগে সচ্ছতার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে তিনি বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, এসআই শীতল কুমার, সোহাইল, শামসুল হক, রোস্তম আলী, এএসআই আহসান হাবিবসহ পুলিশ সদস্যবৃন্দ।


