IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে

বদলগাছীতে ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : পিংকি রানী (২২) নামে সনাতন ধর্মের এক যুবতী ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে করেছেন। পিংকি রানী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শরমজা গ্রামের বিনয় চন্দ্র রায় ও ভারতী রানী রায়ের মেয়ে।

শুক্রবার (২০ জুলাই) ২০২১ সালে পিংকি রানী রায় কোর্টে গিয়ে ধর্মান্তরিত হয়ে ফাতেমা জান্নাত নাম ধারণ করে রমজান আলী (২৫) নামে এক যুবককে বিয়ে করেন।

রমজান আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের ওবাইদুল ইসলাম ও ফরিদা বেগমের ছেলে। ১৯ জুলাই কোর্টে বিবাহের ঘোষণা দিয়ে তারা এফিডেভিট করেন। তারা ঘোষণায় উল্লেখ করেন উভয়ই তারা প্রাপ্ত বয়স্ক ও সাবালক। ভালোমন্দ বোঝার ক্ষমতা তাদের রয়েছে।

পিংকি রানী রায় ধর্মান্তরিত হওয়ার এফিডেভিটে উল্লেখ করেছেন জেনে বুঝে ও স্বজ্ঞানে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়াহ মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করে মুুুসলিম হয়েছেন। ইসলাম ধর্মের রীতি-নীতি, ধর্মীয় বিধি-বিধানে আকৃষ্ট হয়ে গত ১৯ জুলাই কোর্টে ঘোষণা দিয়ে ধর্মান্তরিত হন এবং একই দিনে নোটারী পাবলিকের মাধ্যমে মুসলিম ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পরে ২০ জুলাই স্থানীয় ইমাম সাহেবের হাত ধরে পবিত্র কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ও ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য্যে করে রেজিস্ট্রির মাধ্যমে রমজানকে বিয়ে করেন। রেজিস্ট্রার এ বালাম নং ০১/২০২১, পাতা নং ০৯, তাং ২০/০৭/২০২১ ইং।

পিংকি ওরফে (ফাতেমা জান্নাত) সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, ২ বছর আগে রমজান আমাদের উপজেলায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করতো। তখন থেকে তার সাথে আমার পরিচয় হয়। সেই পরিচয় থেকেই রমজান আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন। ধর্মান্তরিত হয়ে বিয়ে করার জন্য কেউ কোন প্রকার প্ররোচনা করেননি তাকে। স্ব-ইচ্ছায়, স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন বলে জানিয়েছেন তিনি।

রমজানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন বলে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31