IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> নগর-গ্রাম >> নাচোলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতা বন্ধের অভিযোগ

নাচোলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতা বন্ধের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, অত্র ইউপি সদস্যদের ৪৫ মাস যাবৎ, সম্মানিভাতা বন্ধ রেখেছেন বলে, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। প্রতিকার পাবার আশায় ভূক্তোভোগী সদস্যরা গত ১৮ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন। অভিযোগলিপি থেকে জানা গেছে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্যদের ৪৫মাসের ভাতা বন্ধ রেখেছেন।

এর আগেও এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন দিয়েছিলেন ইউপি সদস্যরা। পরে বিষয়টি নিয়ে, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের দায়িত্ব নিয়েও তিনি এর সমাধান আনতে পারেননি। ইউপি চেয়ারম্যান আমিনুল হক ক্ষমতার অপব্যবহার করে ইউপি সদস্যদের ভাতা বন্ধ রেখেছেন বলে জানান সদস্যরা। এছাড়া তিনি বিভিন্ন প্রকল্প স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেই বাস্তবায়ন করে থাকেন।

ভূক্তোভোগী ইউপি সদস্য আবু বাক্কার জানান, তিনি নিষিদ্ধ সংগঠন জামায়াতের সক্রিয় সদস্য। আমরা অন্যায়ের প্রতিবাদ করলে তিনি জামায়াত শিবির দিয়ে আমাদের নির্যাতন করবে বলে হুমকি প্রদর্শন করেন।

তিনি আরো জানান, ইউনিয়ন পরিষদের গত ৫ বছরের ৬৩টি দোকান ঘরের ভাড়া বাবদ ১২লক্ষ টাকা, হোল্ডিং ট্যাক্স ২০লক্ষ টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ৫ লক্ষ টাকা, খোয়ার থেকে ১লক্ষ ৫০ হাজার টাকা, ওয়ারেশন সার্টিফিকেট বাবদ ১লক্ষ ৫০ হাজার রাজস্ত আয় হয়। কিন্তু উক্ত রাজস্বের টাকা চেয়ারম্যান আমিনুল হক আত্মসাৎ করেছেন বলে অভিযোগ লিপিতে উল্লেখ করেন।

তিনি আরো জানান, আমরা ভাতার সরকারী অংশটুকু প্রতিমাসে নিয়মিত পেলেও পরিষদ থেকে প্রাপ্ত সম্মানি ভাতা চেয়ারম্যান আমিনুল হক আমাদের পরিশোধ করছেননা। তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দিয়েছি। তিনি ৭কর্মদিবসের মধ্যে আমাদের বকেয়া সম্মানি ভাতা পরিশোধের জন্য চেয়ারম্যান আমিনুল হককে নির্দেশ দেন।

এব্যাপারে নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ মিথ্যা। ট্যাক্স ঠিকমত কালেকশন না হওয়ায় ইউপি সদস্যদের সম্মানিভাতা ঠিকমত দিতে পারেনি। ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ইউপি সদস্যরা কোন ধরনের সহযোগীতা বা দায়িত্ব পালন করেননা।

এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নেজামপুর ইউপি সচীবকে আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে বলেছিলাম তিনি তা করেননি। চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম তিনি কোন সদুত্তর না দেওয়ায় উভয়কে শোকজ করা হয়েছে। সেই সাথে ইউপি সদস্যদের বকেয়া সম্মানিভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক নির্বাহী অফিসারের কার্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31