IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> ইরানের রপ্তানির পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে : সাইয়্যেদ

ইরানের রপ্তানির পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে : সাইয়্যেদ

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি অর্থ বছরে ইরানের রপ্তানি বাণিজ্যের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদমন্ত্রী সাইয়্যেদ রেজা ফাতেমি-আমিন। ইরানের ওপর যখন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা চলছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ ওই নিষেধাজ্ঞা মেনে চলছে তখন এ খবর দিলেন বাণিজ্যমন্ত্রী।

সাইয়্যেদ রেজা ফাতেমি-আমিন রোববার তেহরানে বলেছেন, বিগত অর্থ বছরে অর্থাৎ ফার্সি ১৩৯৯ সালে ইরান ৩৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল।

তিনি বলেন, কিন্তু চলতি বছরের [১৪০০ সালের] প্রথম নয় মাসে এরইমধ্যে রপ্তানি বাণিজ্যের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বছর শেষে এই পরিমাণ ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতি ইংরেজি বছরের ২০ মার্চ ফার্সি বছর শেষ হয়।

ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির অর্থ হচ্ছে দেশে উৎপাদন ও জাতীয় আয় বেড়েছে। আগামী অর্থ বছরে অর্থনৈতিক খাতে বড় ধরনের চমক অপেক্ষা করছে বলে তিনি আশা প্রকাশ করেন। ফাতেমি-আমিন বলেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির এই সূচক ইরানের অর্থনৈতিক পরিবেশের উন্নতিরও ইঙ্গিত বহন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31