IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর তিন দেশ’

‘ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর তিন দেশ’

ধূমকেতু নিউজ ডেস্ক : ন্যাটোভূক্ত তিনটি দেশ ইউক্রেনের জন্য ৭০টি যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানিয়েছে কিয়েভের সেনাবাহিনী। অন্যদিকে অস্ট্রেলিয়া ইউক্রেনকে সামরিক সহায়তায় পাঁচ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার সরকারি টেলিভিশন আর.টি জানিয়েছে, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়া ৭০টি মিগ-২৯ এবং এসইউ-২৫ যুদ্ধবিমান সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান পোলিশ বিমানঘাঁটিতে ওঠানামা করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুলগেরিয়া ১৬টি মিগ-২৯ বিমান এবং ১৪টি এসইউ-২৫ বিমান সরবরাহ করবে। পোল্যান্ড পাঠাবে ২৮টি মিগ-২৯ যুদ্ধবিমান এবং স্লোভাকিয়া ১২টি মিগ-২৯ বিমান সরবরাহ করবে।

ইউক্রেনের সোনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আমাদের অংশীদাররা আমাদের মিগ-২৯ ও এসইউ-২৫ দিয়েছে। যদি প্রয়োজন হয়, তবে তারা পোলিশ বিমানঘাঁটি ব্যবহার করবে। ইউক্রেনীয় পাইলটরাই সেসব যুদ্ধবিমান চালিয়ে মিশনে অংশ নেবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শিগগিরই আরও ‘কিয়েভের ভূত’ আসছে।

‘কিয়েভের ভূত’ গণমাধ্যমে বেশ হইচই ফেলে দিয়েছিল, যখন এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের একজন পাইলট একাই ৬টি রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। কিন্তু পরে সেই ‘ভূত’ দেখানো ফুটেজটি ভুয়া বলে প্রমাণিত হয়।

এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ জানিয়েছেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র-গোলাবারুদ নিয়ে কথা বলছি, আমরা ইউক্রেনীয়দের ভূমি রক্ষায় তাঁদের সমর্থন দেওয়ার কথা বলছি।’ স্কট মরিসন এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি। তবে মরিসন জানিয়েছেন, রাশিয়াকে কোনো সুযোগ দিতে চান না তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, সামরিক সহায়তা ছাড়াও ইউক্রেনকে দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে তাঁর সরকার।

রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এর প্রতিক্রিয়া পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেইসাথে তারা একের পর এক সামরিক সহায়তা পাঠাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31