IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৫

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৫

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে ৩০টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। সামরিক ঘাঁটিটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভের কেন্দ্র থেকে ৬০ কিমি দূরে।

লাভিভের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরের ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩৪ জন।

এর আগে শনিবার রাশিয়া সতর্ক করে জানায়, পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনকে দেয়া সামরিক বহর তাদের ‘বৈধ টার্গেট’। পরদিনই পোল্যান্ড সীমান্তের কাছে এই সামরিক ঘাঁটিতে হামলা হলো।

প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে ন্যাটো বাহিনীর সাথে ইউক্রেনের সেনাবাহিনী যৌথ মহড়া করতো। ন্যাটো প্রশিক্ষকরা ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণও দিত এখানে।

হামলার সময় সেখানে বিদেশী কোনো সামরিক প্রশিক্ষক ছিলেন কিনা তা জানা যায়নি। তবে ফেব্রুয়ারিতেও মার্কিন সামরিক প্রশিক্ষকরা এখানে ছিলেন।

বিশাল আয়তনের এই সামরিক ঘাঁটিতে প্রায় ১৮০০ লোকের বসবাসের জায়গা রয়েছে। তবে হামলার সময় কতজন সেখানে ছিল তা পরিষ্কার নয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেযনিকভ টুইট করেছেন, ইইউ-নেটো সীমান্তের কাছে শান্তি ও নিরাপত্তার ওপর এটি নতুন আরেকটি সন্ত্রাসী হামলা। সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31