IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> টপ নিউজ >> গুরুত্বপূর্ণ সফরে ইরানে কাতারের আমির

গুরুত্বপূর্ণ সফরে ইরানে কাতারের আমির

ধূমকেতু নিউজ ডেস্ক : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি গুরুত্বপূর্ণ সফরে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন। এ সফরে তিনি ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

বৃহস্পতিবার রাজধানী তেহরানে পৌঁছানোর পর কাতারের আমিরকে বিমানবন্দরের স্বাগত জানান ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। পরে তাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানান ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি।

ইরান সফরে কাতারের আমির একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট রায়িসিসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ইরানের প্রেসিডেন্ট কাতার সফর করেন। সে সময় তিনি কাতারের রাজধানী দোহায় গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন জিইসিএফ’র ৬ষ্ঠ শস্য শীর্ষ সম্মেলনে যোগ দেন। ওই সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি তিনি কাতারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

১১ বছরের মধ্যে সেটি ছিল কোনো ইরানি প্রেসিডেন্টের প্রথম কাতার সফর। ওই সফরের সময় দোহা এবং তেহরান বিমান চলাচল, বাণিজ্য, জাহাজ চলাচল, গণমাধ্যম, ভিসা, বিদ্যুৎ, শিক্ষা ও সংস্কৃতিসহ ১৪টি খাতে সমঝোতা স্মারক সই করেছিল। পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশ হিসেবে ইরান এবং কাতারের মধ্যে বিশেষ সুসম্পর্ক রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31