IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> প্রবাস >> ‘ফিনল্যান্ড-সুইডেনে পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে না তার নিশ্চয়তা নেই’

‘ফিনল্যান্ড-সুইডেনে পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে না তার নিশ্চয়তা নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট রাশিয়াকে এই নিশ্চয়তা দিতে রাজি হয়নি যে, তারা ফিনল্যান্ড ও সুইডেনে পরমাণু অস্ত্র মোতায়েন করবে না।

সুইজারল্যান্ডের সম্প্রচারমাধ্যম আরটিএস-কে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর উপ মহাসচিব ক্যামেলি গ্র্যান্ড একথা বলেছেন।

তিনি বলেন, পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি সুনির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভর করবে। তারা এই ধরনের অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে চায় কিনা সেটি তাদের বিষয়, তবে ন্যাটো জোট এসব ব্যাপারে নীতিগত কোনো বিধিনিষেধ আরোপ করবে না।

ক্যামেলি বলেন, “পরমাণু অস্ত্র মোতায়েন করবে কি করবে না সে ব্যাপারে প্রতিটি দেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, আমরা এই ব্যাপারে কোনো নীতিগত বিধি-নিষেধ আরোপ করব না।”

গত ১৭ মে সুইডেন এবং ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটের সদস্য হওয়ার আবেদন করেছে। দেশ দুটি বলেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর কারণে তারা ন্যাটো জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে নরডিক এ দুটি দেশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে তুরস্ক। এরদোগান সরকার বলছে, সুইডেন ও ফিনল্যান্ড পিকেকে’র মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করে। যতক্ষণ পর্যন্ত তারা এই সমর্থন দেয়া বন্ধ না করবে এবং পিকেকে ও গুলেনপন্থি নেতাদেরকে বহিষ্কার না করবে, ততক্ষণ পর্যন্ত তুরস্ক ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটো জোটের সদস্য হওয়ার বিষয়টি সমর্থন করবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31