IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ধর্ষণের পর ৬ বছরের শিশুর ফুসফুসও উপড়ে ফেলল পাষণ্ডরা

ধর্ষণের পর ৬ বছরের শিশুর ফুসফুসও উপড়ে ফেলল পাষণ্ডরা

ধর্ষণ, গণধর্ষণ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে অপহরণের পর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে দুই যুবক। এতেও তারা ক্ষান্ত হয়নি। পরে ওই শিশুর শরীর থেকে ফুসফুস টেনে উপড়ে ফেলে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। এরপর ‘কালো জাদু’র অনুশীলনের জন্য তার ফুসফুস উপড়ে ফেলে ধর্ষকরা।

গ্রেফতারের পর ঘটনার প্রধান অভিযুক্ত পরশুরাম কুরিল জানান, কালো জাদুর মাধ্যমে ফুসফুসের সাহায্যে নিজের নিঃসন্তান অবস্থা থেকে মুক্তি চেয়েছিলেন তিনি। এ ঘটনায় প্ররোচনার দায়ে তার স্ত্রীকেও আটক করেছে পুলিশ।

দীপাবলির রাতে বাজি কিনতে গিয়েছিল শিশুটি। তখনই তাকে অপহরণ করেন পরশুরামের ভাইয়ের ছেলে অনুকূল কুরিল ও বন্ধু বীরান। অপহরণের পর তারা কাছের জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন। এরপর ফুসফুস উপড়ে নিয়ে মরদেহটি ফেলে যায়। শিশুটির ফুসফুস ছিঁড়ে পরশুরামের হাতে তুলে দেয় তারা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সময় তারা মদ্যপ ছিল। সোমবার পরশুরামকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশকে বিভ্রান্ত করতে চাইলেও পরে জেরার মুখে সব স্বীকার করেন তিনি।

জিজ্ঞাসাবাদে পরশুরাম জানান, ১৯৯৯ সালে তার বিয়ে হলেও কোনো সন্তান হয়নি। তাই ভাইয়ের ছেলে অনুকূল ও তার বন্ধুকে সঙ্গে নিয়ে এই ভয়ঙ্কর ফন্দি আঁটেন। অন্ধ বিশ্বাসকে প্রশ্রয় দেয়ার অভিযোগে পরশুরামের স্ত্রীকেও আটক করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি শিশুটির পরিবারকে পাঁচ লাখ টাকা দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31