IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরাকে সুইডিশ দূতাবাসে হামলা

ইরাকে সুইডিশ দূতাবাসে হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : সুইডেনে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কুরআন শরীফ পোড়ানের পরিকল্পনাকে কেন্দ্র করে ইরাকের রাজধানী বাগদাদে দেশটির দূতাবাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোরে বাগদাদের সুইডিশ দূতাবাসে হামলার এই ঘটনা ঘটল। এসময় হামলাকারীরা দূতাবাসের দেওয়ালের ওপরে উঠে যায় এবং আগুন ধরিয়ে দেয়। অবশ্য হামলায় দূতাবাসের কোনও কর্মী ক্ষতিগ্রস্ত হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরাকের প্রভাবশালী শিয়া ইমাম মুকতাদা সদরের সঙ্গে সংশ্লিষ্ট জনপ্রিয় একটি টেলিগ্রাম গ্রুপের করা পোস্ট ও অন্য সদরপন্থি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বৃহস্পতিবার সুইডেনে দ্বিতীয় কুরআন পোড়ানের পরিকল্পনার প্রতিবাদে সদরের সমর্থকরা এই বিক্ষোভের ডাক দিয়েছিল।

পরে বৃহস্পতিবার ভোর ও তার আগে গভীর রাতে দূতাবাসের সামনে মানুষ জড়ো হন এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

ওয়ান বাগদাদে নামে একটি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করা বেশ কিছু ভিডিও ফুটেজে বৃহস্পতিবার রাত ১ টার দিকে দূতাবাসের চারপাশে লোকজন জড়ো হতে এবং মুক্তাদা সদরের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। এর প্রায় এক ঘণ্টা পরে দূতাবাস কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেন দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ঘটনার দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাগদাদ দূতাবাসের সব কর্মী নিরাপদ আছেন।

বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে কূটনৈতিক মিশনগুলো রক্ষার জন্য ইরাকি কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া দরকার বলে মন্তব্য করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31