IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> স্কটল্যান্ডের প্রাইমারি স্কুলে ১৭ জোড়া যমজ ভর্তি, শিক্ষকদের মাথায় হাত

স্কটল্যান্ডের প্রাইমারি স্কুলে ১৭ জোড়া যমজ ভর্তি, শিক্ষকদের মাথায় হাত

ধূমকেতু নিউজ ডেস্ক : যমজদের নিয়ে অস্থির শিক্ষক-শিক্ষিকারা! কয়েকজনকে নিয়ে সমস্যা না হলেও বেশিরভাগ জোড়াকেই কে কোনজন, চিনতে পারা কঠিন। যদিও স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টা নতুন নয়। প্রতি বছরই জোড়ায় জোড়ায় যমজ শিক্ষার্থী ভর্তি হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এ বছর সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৭তে। অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে ১৭ জোড়া যমজ।

স্কটল্যান্ডের ইনভারক্লাইড জেলাকে মজা করে অনেকেই ‘টুইনভারক্লাইড’ বলে ডাকেন। ইংরেজিতে টুইন শব্দের অর্থ যমজ। এই জেলায় এত বেশি যমজ শিশু জন্ম নেয় যে, মজার ছলে নামই পাল্টে গেছে জায়গাটির।

বর্তমানে ইনভারক্লাইডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৪৭ জোড়া যমজ শিক্ষার্থী পড়াশোনা করছে। তার সঙ্গে এ বছর যোগ হচ্ছে আরও ১৭ জোড়া।

যদিও এটি ২০১৫ সালের রেকর্ড ভাঙতে পারেনি। ওই বছর ১৯ জোড়া যমজ ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল ইনভারক্লাইডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

এ বছর ১৭ জোড়া যমজ শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ তিন জোড়া করে যমজ ভর্তি হয়েছে গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুল এবং আর্ডগোয়ান প্রাথমিক স্কুলে। প্রিপারেটরি-১ শ্রেণিতে ভর্তির আগের দিন ড্রেস রিহার্সালের জন্য সম্প্রতি সেন্ট প্যাট্রিক স্কুলে জড়ো হয়েছিল মোট ১৫ জোড়া যমজ। সে নাকি এক দেখার মতো দৃশ্য ছিল!

ডেপুটি প্রভোস্ট গ্রাইমি ব্রুকস জানিয়েছেন, ইনভারক্লাইডের বিদ্যালয়গুলোতে যমজ শিক্ষার্থী ভর্তির ব্যাপারটা এখন একটা বার্ষিক উৎসবে পরিণত হয়েছে। এটি অভিভাবকদের কাছেও বেশ মজার ব্যাপার।

তিনি বলেন, আগামী সপ্তাহে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। অবশ্যই উত্তেজনা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের ইউনিফর্মে দ্যুতি ছড়াতে দেখার চেয়ে ভালো আর কী হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31