IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারত-যুক্তরাষ্ট্র সংলাপের কেন্দ্রে বাংলাদেশের সংসদ নির্বাচন

ভারত-যুক্তরাষ্ট্র সংলাপের কেন্দ্রে বাংলাদেশের সংসদ নির্বাচন


ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত-যুক্তরাষ্ট্র পঞ্চম ‘টু প্লাস টু’ মন্ত্রী পর্যায়ের সংলাপে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশে চীনের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাওয়ার ফলে ওয়াশিংটন-নয়াদিল্লি উভয়ই উদ্বিগ্ন। আর এ কারণেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের আগ্রহ রয়েছে বলে জানিয়েছে সংলাপের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলে, ভারত ও যুক্তরাষ্ট্র দুই দেশই চায়, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসুক। এ কারণে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী।

এতে আরও বলা হয়, বাংলাদেশে ভারতের প্রভাব বাড়ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব রয়েছে এই দক্ষিণ এশিয়ার আরেক পরাশক্তি চীনের। বেইজিংকে নিয়ে দিল্লি-ওয়াশিংটনের আরেক বড় উদ্বেগের অন্যতম কারণ হলো, দেশটির ‘বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভ (বিআরআই)’ প্রকল্প। এ প্রকল্পের নেটওয়ার্কে বাংলাদেশও রয়েছে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাংলাদেশের স্থানীয় পর্যায়ে চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। এছাড়া বিআরআই প্রকল্পের আওতায় চীনের কাছ থেকে ঋণও নিয়েছে বাংলাদেশ। এসব নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে শঙ্কা তৈরি হয়েছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব বর্তমানে যুক্তরাষ্ট্রের মাথাব্যথার বড় কারণ।

‘টু প্লাস টু’ বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি সূত্র জানায়, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বেড়েই চলেছে। মালদ্বীপ ও শ্রীলঙ্কায় এরই মধ্যে চীনের শক্তিশালী প্রভাব সৃষ্টি হয়েছে। তাই যুক্তরাষ্ট্র চায় না যে, বাংলাদেশও চীনের এমন প্রভাবের মধ্যে পড়ুক।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্র এর মধ্যেই বেশ কয়েকবার বলেছে, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

ভারত-যুক্তরাষ্ট্র পঞ্চম ‘টু প্লাস টু’ মন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নিতে শুক্রবার (১০ নভেম্বর) দিল্লিতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সংলাপে দুই দেশের মধ্যকার সম্পর্কের নানা দিক উঠে আসার পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচন বা রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ আসবে কি না, তা নিয়ে শুরু থেকেই বিভিন্ন পক্ষের কৌতূহল রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ভোরে দিল্লি পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আর দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দিল্লি পৌঁছান বৃহস্পতিবার (৯ নভেম্বর)। ‘টু প্লাস টু’ সংলাপে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এছাড়াও প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কৌশল এবং দুদেশের জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নের মতো বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হতে পারে। জানা গেছে, অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিনের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করবেন এস জয়শঙ্কর এবং রাজনাথ সিং।

ধারণা করা হচ্ছে, দুদেশের মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আঞ্চলিক ইস্যুও প্রাধান্য পাবে। সেক্ষেত্রে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে। তবে এ বিষয়ে দিল্লি কিংবা ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31