IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ
Home >> প্রবাস >> লিড নিউজ >> চীনে ছড়াচ্ছে রহস্যজনক নিউমোনিয়া

চীনে ছড়াচ্ছে রহস্যজনক নিউমোনিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : এখনও করোনা ভাইরাস মহামারির ধকল কাঠিয়ে উঠতে পারেনি চীন। এরমধ্যেই দেশটির স্কুলগুলোতে ছড়িয়ে পড়েছে রহস্যময় নিউমোনিয়া। বিশেষ করে দেশটির স্কুলগুলোতে এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। এর সঙ্গে করোনা ভাইরাসের শুরুর দিকের সময়েরগুলোর মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ রহস্যময় নিউমোনিয়ার কথা জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে এই রোগটিতে আক্রান্ত শিশুদের সংখ্যা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অজানা এই নিউমোনিয়ার ছড়িয়ে পড়া রোধে জনগণকে করোনা মহামারীর সময় মেনে চলা বিধিনিষেধ আবারও মেনে চলার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রহস্যময় এই নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মধ্যে প্রথম পর্যায়ে ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন উপসর্গ দেখা দিলেও পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দেয়, যা নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের লক্ষণ। এছাড়া আক্রান্ত শিশুদের ফুসফুসের প্রদাহ এবং তীব্র জ্বরসহ অস্বাভাবিক উপসর্গ দেখা গেছে।

তবে তাদের ফ্লু, এবং শ্বাসযন্ত্রের অন্যান্য রোগের সাধারণ উপসর্গ কাশি এবং অন্যান্য লক্ষণগুলো নেই।

জনস্বাস্থ্য পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক নজরদারি সংস্থা প্রোমেড ইতোমধ্যে এক বিবৃতিতে সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে, চীনের শিশুদের মধ্যে বর্তমানে যে নিউমোনিয়া শুরু হয়েছে, সেটির কতখানি ঝুঁকিপূর্ণ হতে পারে— তা এখনও নির্ণয় করা যায়নি।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ছড়িয়ে পড়ার আগে বিশ্ববাসীকে করোনা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছিল প্রোমেড।

তাইওয়ানভিত্তিক টেলিভিশন চ্যানেল এফটিভি নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী বেইজিং এবং উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে এই রোগের প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে সবচেয়ে বেশি। বিশেষ করে এই দুই অঞ্চলের হাসপাতালগুলোতে এই নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে বলেও জানিয়েছে এফটিভি নিউজ।

এদিকে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনকে শ্বাসকষ্টজনিত অসুস্থতার ঝুঁকি কমাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে শিশুদের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া নিউমোনিয়া নিয়েও বেইজিংয়ের কাছে তথ্য চেয়ে জাতিসংঘের সংস্থাটি।

এ নিয়ে এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, শ্বাসযন্ত্রের অসুস্থতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তথ্য দিতে চীনকে আনুষ্ঠানিক অনুরোধ করেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31