IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ন্যাটোকে সতর্ক করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ন্যাটোকে সতর্ক করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সঙ্গে পরোক্ষভাবে যুদ্ধ জড়াচ্ছে ন্যাটো। সরাসরি সৈন্য বা অস্ত্র মোতায়েন না করলেও যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সদস্য দেশগুলো অস্ত্র এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে। যার ফলে আদতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনেকটাই রাশিয়া-ন্যাটো যুদ্ধে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ন্যাটোকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে না জড়াতে সতর্ক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই সতর্কবার্তা দেন এরদোগান।

এবারের ন্যাটো সম্মেলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এরদোগান, ‘এবারের সম্মেলন ন্যাটোর ৭৫ বছর পূর্তিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই এটার বাড়তি গুরুত্ব রয়েছে। গত বছর ভিলিনিয়াসে ন্যাটো সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর ফলো-আপ করব।’

এরদোগান আরও বলেন, তুরস্ক বরাবরই ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে। কিন্তু চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিতে গিয়ে ন্যাটো কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যাক, এটা চান না তিনি।

এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে এরদোগান বলেন, ‘আমরা নীতিগতভাবে মনে করি ন্যাটোর কোনোভাবেই ইউক্রেনের সমর্থন করতে গিয়ে যুদ্ধের অংশ হওয়া উচিৎ হবে না।’

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দুই বছরেরও বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। তুরস্কসহ বেশ কয়েকটি দেশ যুদ্ধবিরতি এবং শান্ত স্থাপনের চেষ্টা করলেও তাদের পদক্ষেপ কোনো কাজে আসেনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31