IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসী
Home >> প্রবাস >> লিড নিউজ >> রাশিয়ার বিষয়ে ভারতকে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিষয়ে ভারতকে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন। এবিষয়ে ফের ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জানিয়েছে, রাশিয়ার ওপর নির্ভর করাটা ঠিক নয়। সেই সঙ্গেই বলা হয়েছে, রাশিয়া ভারতের চেয়ে চীনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেয়।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিশ্বের প্রতিটি দেশকে আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারতকেও বলতে চাই- রাশিয়াকে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে গ্রহণ করা ভালো পদক্ষেপ নয়। তারা চীনের সঙ্গী। যে কোনো দিন তারা ভারতকে টপকে চীনের দিকে চলে যাবে। আর ভারতের প্রধানমন্ত্রী মোদি চীনের আগ্রাসন নিয়ে উদ্বেগে থাকেন। গত কয়েক বছর ধরেই আমরা এটা দেখেছি।

সুলিভান গত মাসেই ভারতে এসেছিলেন। তিনি অজিত দোভাল ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ভারতের সঙ্গে রাশিয়ার একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে। কিন্তু যে কোনো সময়ে সেটা বদলে যেতে পারে। সেই সঙ্গেই যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা গণতান্ত্রিক সঙ্গীতে বিশ্বাসী। আর দীর্ঘকালীন ক্ষেত্রে এটা অনেকটা সুবিধা দেয়।

দুদিনের সফরে গত সোমবার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন সংঘাতের মাঝেই মোদির এই সফরের দিকে নজর ছিল অনেকের। ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে জানিয়ে দেন- বোম আর বুলেটের মাঝে শান্তি প্রক্রিয়া হয় না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31