IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> হিজবুল্লাহর দাপটে পিছু হটল ইসরাইলি সৈন্য

হিজবুল্লাহর দাপটে পিছু হটল ইসরাইলি সৈন্য

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরাইলি বাহিনীর আরেকটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ফাতিমার গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত একটি ইসরাইলি বাহিনীকে তারা আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহত করেছে। তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

এর একদিন আগেই (বুধবার) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৮ জন ইসরাইলি সৈন্য নিহত হয়।

বুধবার রাতে ইসরাইল এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করে। যা গত এক বছরে সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি মৃতের ঘটনা।

এ ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওতে দেওয়া এক শোক বার্তায় বলেছেন, আমরা ইরানের হীন স্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধের চরম পর্যায়ে আছি। ওরা আমাদের ধ্বংস করতে চায়। তবে ওদের উদ্দেশ্য সফল হবে না। কারণ আমরা একসঙ্গে দাঁড়াব এবং ঈশ্বরের সাহায্যে আমরা একসঙ্গে জয়ী হব।

এদিকে হিজবুল্লাহ বলেছে, বুধবার তারা লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনীর সঙ্গে লড়াই করছে এবং প্রথমবারের মতো সীমান্তের ওপারে ইসরাইলি বাহিনী প্রবেশ করার পর স্থল সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা সীমান্ত শহর মারাউন আল-রাসের কাছে তিনটি ইসরাইলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে।

এছাড়াও তারা ইসরাইলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং জানিয়েছে, তারা তিবেরিয়াস শহরের দিকে একটি রকেট বৃষ্টি ঝরিয়েছে। যাকে তারা লেবাননের শহর, গ্রাম ও নাগরিকদের ওপর ইসরাইলের বোমাবর্ষণের প্রতিক্রিয়া হিসাবে উল্লেখ করেছে।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের বিন্ত জেবিল পৌরসভায় একটি বিমান হামলা চালিয়ে ১৫ হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

২০০৬ সালে ইসরাইলের সঙ্গে শেষ যুদ্ধের সময় লেবাননের এই পৌরসভাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এছাড়াও লেবাননের দক্ষিণের আরও ২৫টি গ্রাম থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে ইসরাইল। সূত্র: ডেইলি সাবাহ

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31