IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> নিউইয়র্কে ছুরিকাঘাতে ২ জনের প্রাণহানী

নিউইয়র্কে ছুরিকাঘাতে ২ জনের প্রাণহানী

নিউইয়র্কে ছুরিকাঘাতে ২ জনের প্রাণহানী

নিউইয়র্কে ছুরিকাঘাতে ২ জনের প্রাণহানী।

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) ম্যানহাটনের আলাদা তিনটি জায়গায় গৃহহীন এক ব্যক্তির ছুরিকাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার অভিযোগে ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আমেরিকান সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রথম হামলার শিকার ও নিহত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি একজন নির্মাণশ্রমিক। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তির বয়স ৬৮ বছর। ইস্ট রিভারে মাছ ধরার সময় তাকে আঘাত করা হয়। তিনিও মারা গেছেন। দ্বিতীয় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে ৩৬ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করা হয়। এক ট্যাক্সিচালক এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা, ছুরিকাঘাতের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত তৃতীয় ব্যক্তি একজন নারী। তাকে নিউইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি বলে উল্লেখ করেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, আটক ব্যক্তি ফৌজদারি মামলার সাজাপ্রাপ্ত। এ নিয়ে আটবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ছুরি হামলার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি বিনা উসকানিতে হামলা চালিয়েছেন।

এর আগে, দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়ন্সে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার এক ঘণ্টার ব্যবধানে দুই স্থানে আলাদা বন্দুক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুটি ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31