IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরাইলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লার

ইসরাইলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লার

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথমবারের মতো ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদদ নৌ ঘাঁটিতে এ হামলা চালিয়েছে। খবর আল জাজিরা।

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবসহ মধ্য এবং উত্তর ইসরায়েলের আকাশে সাইরেন বাজানো হয়। এছাড়া উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এর কিছু পরে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে- লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মেডিকেল সংস্থা জানিয়েছে, এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরও ৬৬ জন আহত হয়েছেন।

এদিকে লেবাননের তত্ত্ববধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিক মিকাতি এ হামলায় যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর আগ্রাসন হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, এ হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ‘রক্তাক্ত বার্তা’ দিয়েছে।

এর একদিন আগে লেবাননের বৈরুতে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৬ জন। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এটিকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি প্রচেষ্টার উপর হামলা বলে নিন্দা করেছেন।

লেবাননে এমন হামলার একদিন পরেই ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালালো হিজবুল্লাহ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31