IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যে ৫০০ বিলিয়ন ডলারের লক্ষ্য

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যে ৫০০ বিলিয়ন ডলারের লক্ষ্য

নরেন্দ্র মোদি ও ডোনাল ট্রাম্প

নরেন্দ্র মোদি ও ডোনাল ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে বাণিজ্যচুক্তির প্রথম ধাপের আলোচনার খসড়া চূড়ান্ত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) এই তথ্য দিয়েছেন এক ভারতীয় বাণিজ্য কর্মকর্তা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনার বিষয়ে অন্যান্য দেশের চেয়ে আমরা অনেকটাই এগিয়ে আছি। আগামী ৯০ দিনে অনেক কিছুই হতে পারে। এমনকি, দুদেশের জন্যই লাভজনক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

গত বুধবার নতুন মার্কিন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। এই স্থগিতাদেশ অবশ্য চীন বাদে অন্য বাণিজ্য অংশীদারদের ওপর কার্যকর হয়েছে। ফলে অন্যান্য দেশের মতো একটু দম ছাড়ার সময় পাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল, বছর শেষে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করা হবে। ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ওই ভারতীয় কর্মকর্তা বলেছেন, দুই দেশের কর্মকর্তারা নিয়মিত ও ভার্চুয়াল মাধ্যমে আলোচনা চালিয়ে যাবেন। আলোচনার সুবাদের বিভিন্ন সময় দুদেশের প্রতিনিধিদের রাষ্ট্রীয় সফরও আয়োজিত হতে পারে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শিগগিরই ভারত সফরে আসতে পারেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হলো ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২৯ বিলিয়ন ডলার, যার মধ্যে ভারতের অনুকূলে বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৪৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।

অথচ চলতি মাসে ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে দিল্লি জানায়, পাল্টা শুল্ক আরোপ করে প্রতিশোধ নেওয়ার চিন্তা করছে না সরকার।

বিশ্লেষকদের ধারণা, চীনের ওপর উচ্চ শুল্কের কিছু ফায়দা নিতে পারে ভারত। শুল্কের চাপ কমাতে অনেক ব্যবসায়ী ভারত হয়ে মার্কিন বাজারে প্রবেশের সুযোগ খুঁজতে পারে।

তবে এসব অনুমান উড়িয়ে দিয়ে ওই কর্মকর্তা বলেছেন, ভারত এ ধরনের কোনও কাজ করবে না। বিশ্বস্ত বাণিজ্য অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আমরা ধরে রাখতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বার্তাই সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31